আফনান মামুন চৌধুরী, গাজীপুর :
গাজীপুরে এক সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বড় ধরণের ক্ষয়ক্ষতি ও মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন তরুণ সাংবাদিক এবং তাঁর বন্ধু মো. রবিউল ইসলাম রবি। আজ বিকেল ৩:১৫ মিনিটে মহানগরের বাসন থানার দিগন্ত গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সোয়া ৩টার দিকে দিগন্ত গার্মেন্টসের সামনে একটি বেপরোয়া ও বেখেয়ালি ব্যাটারিচালিত অটো রিকশা তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আকস্মিক দুর্ঘটনার শিকার হলেও অলৌকিকভাবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তরুণ সাংবাদিক এবং তাঁর বন্ধু রবিউল ইসলাম রবি। ভয়াবহ এই দুর্ঘটনা থেকে অক্ষত অবস্থায় ফিরে আসতে পারায় মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা। দুর্ঘটনার পর বিপদগ্রস্ত মুহূর্তে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ানোর জন্য বাসন মেট্রো থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ওই সাংবাদিক। তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি টুটুল তালুকদার, সহ-সভাপতি শফিকুল ইসলাম সাজু, সহ-সভাপতি মো. সজিব, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মিয়া, সহ-সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন ইফতি এবং নির্বাহী সদস্য মোঃ বেলাল হোসেনের প্রতি। এছাড়াও বিপদের খবর পেয়ে দ্রুত ছুটে আসা তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই মোহাম্মদ রবিন, ছোট ভাই অপুসহ ঘটনার সময় উপস্থিত সকল বন্ধুবান্ধব, গণমাধ্যমকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ভবিষ্যতে যেন এমন অসচেতন ড্রাইভিংয়ের কারণে আর কাউকে দুর্ঘটনার শিকার হতে না হয়, সেজন্য তিনি চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান এবং সকলের কাছে নিজেদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।