• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

হোসেনপুরে রাস্তা নির্মাণে ঠিকাদারের গাফিলতি, দুর্ভোগে হাজারো গ্রামবাসী

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি / / ১০১ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

35

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় রাস্তা নির্মাণে ঠিকাদারের গাফিলতির অভিযোগ পাওয়া গেছে। হোসেনপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধীনে রাস্তা নির্মাণ ফেলে রেখে ঠিকাদার উধাও হওয়ার ঘটনা ঘটেছে।

হোসেনপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায় ,ডিডিআই এবং ডব্লিউ এসপি প্রকল্পের আওতায় জিনারী ইউনিয়ন পরিষদ কোয়ার্টার থেকে গোবিন্দপুর চৌরাস্তা বাজার রোড পর্যন্ত ১০ কিমি রাস্তা প্রশস্তকরনের সাড়ে ১৪ কোটি টাকার কাজের কার্যাদেশ পায় আলম কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।২০২১ সালের ৩ মার্চ কাজটি শুরু করে ২০২২ সালের ৩০ মার্চ শেষ করার কথা থাকলেও অদ্যাবধি শেষ করেনি আলম কনস্ট্রাকশন। চুক্তির মেয়াদ শেষ হলেও রাস্তাটি এখনো পুরোপুরি শেষ না করায় আশেপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ অনেকটা ঘুরপথে কিশোরগঞ্জ জেলা সদরে আসতে বাধ্য হচ্ছে।এতে সময়ের সাথে সাথে অর্থব্যয় বেড়ে গেছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার গ্রামবাসীকে। এব্যাপারে মেছেড়া গ্রামের মোশাররফ হোসেন,গাবরগাও গ্রামের শেকান্দর আলী,পিপলাকান্দী গ্রামের মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তারা জানান, এরকম একটা জনগুরুত্বপূর্ণ রাস্তা ৪ বছরে শেষ না করাতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।তারা আরো বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় এলাকার জনগনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এব্যাপারে হোসেনপুর উপজেলা প্রকৌশলী গালীব মুরশীদ সময়ের ডাককে জানান, উক্ত কাজটি সময়মতো শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে সময় বাড়ানো হলেও অদ্যাবধি শেষ করেনি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা অফিসকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd