• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ দুর্ঘটনা দেখতে সড়ক পার হতে যাওয়া এক বৃদ্ধের প্রাণ গেল গাড়ি চাপায়, ক্ষোভে ফুঁসছে বাহাদিয়া গাজীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তা অভিযোগ, বিএনপি’র কথিত নেতা মাসুদ রানাকে ঘিরে বির্তক কোনাবাড়ীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক ক্ষুদ্র ব্যবসায়ীদের কাঁধে করের ভার, কিশোরগঞ্জে রিটার্ন দাখিলে এক দশকের সর্বনিম্ন ধস গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম তুহিন হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি চাইলেন সাংবাদিকরা, গাজীপুরে মানববন্ধন গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গাজীপুর মহানগরীর ১৮ নং ওয়ার্ডে দুই দিন পরপর মিটারের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী গাজীপুরে হত্যার উদ্দেশ্যে মব সৃষ্টির চেষ্টা–অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

জাগ্রত আছিম গ্রন্থাগার এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

Reporter Name / ১৭০২ Time View
Update : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

588

মোঃ সাবিউদ্দিন: আজ (২৪ ফেব্রুয়ারী, ২০২৪) সকালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জাগ্রত আছিম গ্রন্থাগার মিলনায়তনে গ্রন্থাগারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে পাঠক মিলনমেলা, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থপাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী সেরা পাঠকদের পুরষ্কার প্রদান করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে গ্রন্থাগারের নিয়মিত পাঠকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন গ্রন্থাগারের সম্মানিত উপদেষ্টা এবং শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ আসাদুজ্জামান আকন্দ।

সেরা পাঠকদের মাঝে পুরষ্কার প্রদান করেছেন গ্রন্থাগারের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সাদেকুর রহমান এবং জঙ্গলবাড়ি বাতিঘরের প্রতিষ্ঠাতা মেহেদী কাউসার ফরাজী।

জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদের সঞ্চালনায় গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা জিএম মারুফ আল সোয়াদ, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শোয়াইব হাসান শিবলী, প্রতিষ্ঠাতা ও পরিচালক জিল্লুর রহমান রিয়াদ সহ গ্রন্থাগারের সাধারণ সদস্য এবং নিয়মিত পাঠকরা এসময় উপস্থিত ছিলেন।

জাগ্রত আছিম গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান রিয়াদ বলেন, “৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপনের সময় আমাদের এখন ৪ টি বুকশেলফে ২৫ শতাধিক বই রয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার ৩ শতাধিক নিবন্ধিত পাঠক নিয়মিত গ্রন্থাগারের বই পড়েন। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার স্থাপন সহ জাতীয় দিবসগুলোতে আমরা সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি। প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন কে সামনে রেখে জানুয়ারী মাসব্যাপী আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থপাঠ কার্যক্রম শুরু করেছিলাম। সেই পাঠ কার্যক্রমের সেরা পাঠকদেরই আজ পুরষ্কৃত করা হয়েছে।”

জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি তৌকির আহমেদ তুষার এবং সাধারণ সম্পাদক এবিএম জাকির হাসান কাউসার জানান, “২০১৬ সালে কার্যক্রম শুরু করা হলেও ২০১৭ এর ২১শে ফেব্রুয়ারী জাগ্রত আছিম গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেই হিসেবে আমরা এখন ৭ বছর পূর্ণ করে ৮ম বর্ষে পথচলা শুরু করেছি। আমাদের ভবিষ্যৎ পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।”


More News Of This Category
bdit.com.bd