• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরের বাসন থানার নাওজোড়ে এলাকায় গেটপাস-চালান ছাড়া অবৈধভাবে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগ সাংবাদিক আলমগীর হোসেনের জন্মদিন আজ, প্রয়াত মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ : পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, সাংবাদিক ও বিজিবিসহ আহত একাধিক শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবা সহ আটক ২ গাজীপুর কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে হেনস্থা ও অপপ্রচার শিকার হন সাংবাদিকরা গাজীপুরে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তরুণ সাংবাদিক ও তাঁর বন্ধু গাজীপুরের দেউলিয়াবাড়ীর দিঘিরপাড় এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ কিশোরগঞ্জে ইতিহাস, কালীবাড়ির আঙিনায় জ্যোতির্ময়ী কুমারী পূজা, জাগতিক শ্রদ্ধায় উপচে পড়া জনস্রোত।

গাজীপুরের বাসন থানার নাওজোড়ে এলাকায় গেটপাস-চালান ছাড়া অবৈধভাবে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর / / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

27

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন নাওজোড় এলাকায় বিভিন্ন নামীদামী হ্যাচারির চুক্তিভিত্তিক ও চুরি করা মুরগির বাচ্চা গেটপাস এবং বৈধ চালান ছাড়া খোলা বাজারে বিক্রির তীব্র অভিযোগ উঠেছে। অসাধু একটি চক্র দীর্ঘদিন ধরে নারিশ ও ফিনিক্স হ্যাচারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বাচ্চা গোপনে সংগ্রহ করে অনিয়ম ও চুরির মাধ্যমে কেনাবেচা চালিয়ে আসছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অনিয়ম ও চুরির কৌশল

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, হ্যাচারি থেকে ডিম ও এক দিন বয়সী বাচ্চা পরিবহন এবং সরবরাহের সময় গাড়ি চালক, হেলপার ও স্থানীয় কতিপয় অসাধু চক্রের যোগসাজশে এ চুরি সংঘটিত হয়। নিয়ম অনুযায়ী হ্যাচারি থেকে বাচ্চা বের করতে এবং গন্তব্যে পৌঁছাতে সুনির্দিষ্ট গেটপাস ও চালান রশিদ থাকা বাধ্যতামূলক। তবে নাওজোড় পয়েন্টে গেটপাস ও চালান ছাড়াই এসব বাচ্চা হাতবদল হচ্ছে।

খামারিদের লোকসান ও স্বাস্থ্যঝুঁকি

প্রামাণিক কাগজপত্র ও চালান ছাড়া বাচ্চা কেনাবেচা হওয়ায় প্রকৃত খামারিরা চরম প্রতারণার শিকার হচ্ছেন। অনেক সময় চুরি করা বাচ্চার উৎস ও গুণগত মান (Quality) নিশ্চিত না থাকায় খামারে রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। ফলে মাঠপর্যায়ের সাধারণ খামারিরা বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়ছেন। পাশাপাশি সরকারের নির্ধারিত রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়ও এখানে জড়িয়ে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

স্থানীয় সচেতন মহল ও পোল্ট্রি শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অনতিবিলম্বে এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। নিয়মিত বাজার মনিটরিং এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে গেটপাস ও চালান যাচাই নিশ্চিত করা গেলে এই চুরি ও অবৈধ ব্যবসা বন্ধ করা সম্ভব হবে বলে তারা মনে করেন।


More News Of This Category
bdit.com.bd