• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবা সহ আটক ২ গাজীপুর কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে হেনস্থা ও অপপ্রচার শিকার হন সাংবাদিকরা গাজীপুরে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তরুণ সাংবাদিক ও তাঁর বন্ধু গাজীপুরের দেউলিয়াবাড়ীর দিঘিরপাড় এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ কিশোরগঞ্জে ইতিহাস, কালীবাড়ির আঙিনায় জ্যোতির্ময়ী কুমারী পূজা, জাগতিক শ্রদ্ধায় উপচে পড়া জনস্রোত। ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, জেলা বিএনপি’র আহবায়ক রমেক হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে (৫০০+৯০) লিটার চোলাই মদ সহ ৩ জন গ্রেফতার গাজীপুরে ভূমি সেটেলম্যান্ট অফিসে বিএনপি নেতার দুই সাংবাদিকে মারধরের অভিযোগ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবা সহ আটক ২

মাহিদুল ইসলাম ফরহাদ, ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / / ২৭ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

57

মাহিদুল ইসলাম ফরহাদ, ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ সোনামসজিদ ও আজমতপুর বিওপির টহলদল শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৯৮ বোতল ইস্কাফ সিরাপ এবং ৫০ পিস ইয়াবাসহ দুই আসামিকে আটক করা হয়েছে। ​গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত সাড়ে ১০ টায় আজমতপুর বিওপির নায়েক মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৮১/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের মন্ডলটোলা গ্রামসংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ মো. মিজানুর রহমান (৪৫)-কে আটক করা হয়। তিনি হুদমা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে। ​অপরদিকে, আজ ২৯ অক্টোবর ২০২৬ তারিখ ভোর ৪ টায় (০৪:০০ ঘটিকা) সোনামসজিদ বিওপির হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৭/১১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ এবং ১টি মোবাইল ফোনসহ মো. মুরছালিন (২১)-কে আটক করা হয়। তিনি শিয়ালমারা গ্রামের ছানাউলের ছেলে। ​আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।​বিজিবির কঠোর অবস্থান ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)- এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, ​“বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


More News Of This Category
bdit.com.bd