• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ : পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, সাংবাদিক ও বিজিবিসহ আহত একাধিক শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবা সহ আটক ২ গাজীপুর কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে হেনস্থা ও অপপ্রচার শিকার হন সাংবাদিকরা গাজীপুরে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তরুণ সাংবাদিক ও তাঁর বন্ধু গাজীপুরের দেউলিয়াবাড়ীর দিঘিরপাড় এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ কিশোরগঞ্জে ইতিহাস, কালীবাড়ির আঙিনায় জ্যোতির্ময়ী কুমারী পূজা, জাগতিক শ্রদ্ধায় উপচে পড়া জনস্রোত। ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, জেলা বিএনপি’র আহবায়ক রমেক হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে (৫০০+৯০) লিটার চোলাই মদ সহ ৩ জন গ্রেফতার

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ : পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, সাংবাদিক ও বিজিবিসহ আহত একাধিক

আফনান মামুন চৌধুরী, গাজীপুর / / ৪৫ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

51

আফনান মামুন চৌধুরী, গাজীপুর :

শ্রমিক আন্দোলনে আজও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। উদ্ভূত পরিস্থিতির কারণে জেলার অন্তত দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি পেয়ে এসব কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের হামলায় সাংবাদিক ও বিজিবি সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি যৌথভাবে ধাওয়া দেয়। এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হন। এদিকে, বেলা ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে আন্দোলনকারীরা পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে সময় টিভির প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়। এর আগেও আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিকের ওপর হামলা, মারধর এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, আজকেও শ্রমিকেরা বিভিন্ন দাবিতে মহাসড়কে নেমে বিক্ষোভ করছেন। উদ্ভূত পরিস্থিতির কারণে বিশৃঙ্খলা এড়াতে ইতোমধ্যে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে। অঞ্চলটিতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।


More News Of This Category
bdit.com.bd