• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে একটি বাড়ির সামনে ‘কালো জাদুর’ পুতুল, এলাকায় আতঙ্ক গাজীপুরে খুলল ১৯ কারখানা, মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন ছিনতাইকারী আটকের পর ২০ হাজার টাকা ঘুষ নিয়ে, মামলা না দেওয়ার অভিযোগ : এস আই জাহিদুলের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানার নাওজোড়ে এলাকায় গেটপাস-চালান ছাড়া অবৈধভাবে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগ সাংবাদিক আলমগীর হোসেনের জন্মদিন আজ, প্রয়াত মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ : পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, সাংবাদিক ও বিজিবিসহ আহত একাধিক শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবা সহ আটক ২ গাজীপুর কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে হেনস্থা ও অপপ্রচার শিকার হন সাংবাদিকরা

গাজীপুরে খুলল ১৯ কারখানা, মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ

গাজীপুর প্রতিনিধি / / ২২ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

44

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ১৯টি পোশাক কারখানা পুনরায় খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্যায়ক্রমে বন্ধ থাকা অন্য কারখানাগুলোও চালু করা হবে। এর আগে থেকেই ভোগড়া, কোনাবাড়ী ও বড়বাড়ী এলাকায় শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। আইনের ফাঁকে মামলা-ভোগান্তিতে বাইকাররা। গাজীপুরে খুলেছে আরও ১৯ কারখানা, শ্রীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ। কারখানাগুলো খোলার পাশাপাশি গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। আজ সকাল ১১টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আমানটেক্স লিমিটেডের বৈরাগীচালা কারখানার প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহগামী লেনে অবস্থান নেন। মজুরি বাড়ানোর দাবিতে তারা এই কর্মসূচিতে অংশ নেন বলে জানা গেছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, মহাসড়কের একপাশে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করলেও বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিএন্ডবি বাজার এলাকায় শিল্প পুলিশ, স্থানীয় থানা-পুলিশ, এসআরবি, আনসার ব্যাটালিয়ন ও বিজিবি সদস্যরা সম্মিলিতভাবে কাজ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়। গাজীপুরে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা বাড়ানো হয়েছে। শিল্প পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। উল্লেখ্য, পোশাক শিল্পের মজুরি ও কর্মপরিবেশ নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের বিভিন্ন এলাকায় বেশ কিছু কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছিল। ধাপে ধাপে এসব কারখানা খুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০০ ছাড়িয়ে ভারতের যত রেকর্ড।


More News Of This Category
bdit.com.bd