• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

রাজশাহীতে বাংলাদেশ প্রেস ক্লাব এর উদ্দ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

মোকছেদুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি / / ১৬৫ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

42

মোকছেদুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়।
এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের ¯স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব। ’শনিবার (৩ মে ২০২৫) দুপুর ১২ টায় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫’ উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে রাজশাহী রেলগেট সংলগ্ন এলকায় মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক মো. আব্দুল হালিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. হাফিজুর রহমান হাফিজ ও নওগাঁ জেলা আহবায়ক নুরনবী নাইস সদস্য সচিব মোঃ মোকছেদুল ইসলাম নওগাঁ সদরে সভাপতি ওমর ফারুক সাধারন সম্পদক ইয়াকাহারুল ইসলাম নয়ন সাংগঠনিক আলমঙ্গীর ও জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বৃন্দ। প্রসঙ্গত: বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। শুক্রবার ২ মে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২৫ সালের সূচকে এই তথ্য প্রকাশ করেছে। ৩৩.৭১ স্কোর নিয়ে ১৮০টি দেশের মধ্যে সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। ২০২৪ সালের সূচকে ও বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম (স্কোর ছিল ২৭.৬৪), এর আগের বছর ছিল ১৬৩তম। ২০১৮ সালের পর এই প্রথম সূচকে ১৫০-এর ভেতর অবস্থান করছে বাংলাদেশ।


More News Of This Category
bdit.com.bd