• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পুলিশ সদস্যে দুই পা বিচ্ছিন্ন গাজীপুরে কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনা : নিহত ২, আহত ১৫ মগরাহাট পশ্চিমে তৃনমূল প্রার্থীকে জিতিয়ে আনার জন্য তৃনমূল কংগ্রেসের টিম ময়দানে নওগাঁর বদলগাছীতে পটল ক্ষেতের মাটির নিচে লুকিয়ে থাকা ৩২৫ পিচ পিতলের বুলেট উদ্ধার হৃদয় হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার গাজীপুরের পালেরপাড় এলাকায় মোবাইল ফোনকে কেন্দ্র করে ২জন আহত ১জন নিহত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেলে শিলাবৃষ্টির মরণকামড় : কিশোরগঞ্জের হাওরে কৃষকের স্বপ্ন এখন মাটির নিচে কসবায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যার খুনিরা ধরা-ছোঁয়ার বাহিরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা গাজীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা

আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পুলিশ সদস্যে দুই পা বিচ্ছিন্ন

আব্দুল জব্বার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি / / ২১ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

29

আব্দুল জব্বার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামের পুলিশের এক কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তাঁর শ্বশুর বাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আহত কং/৯১৩ (পিরোজপুর) বিপি- ৯৮১৭১৯৯৫৫৩ বাগেরহাটে কর্মরত। তিনি রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুর বাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ট্রেনটি পুরোপুরি থামার আগেই এমরান মিয়া লাফ দিয়ে নামার চেষ্টা করেন এবং চাকার নিচে তাঁর পা পড়ে। এতে তাঁর দুটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর স্থানীয় লোকজন এমরান মিয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁর শ্বশুর বাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। তবে তাঁর গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।


More News Of This Category
bdit.com.bd