• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের সাজে গাড়িতে কনে, পথ আটকে ছিনতাই! হোসেনপুরে ফিল্মি কায়দায় বরযাত্রীতে হামলা শান্তি ও অগ্রযাত্রার নবসংকল্প, কিশোরগঞ্জের জননিরাপত্তা ও নদী-হাওরের উন্নয়নে মতবিনিময়ে প্রতিশ্রুতির সুর প্রতিধ্বনি কোনাবাড়ীতে আগামীকাল ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ দুর্ঘটনা দেখতে সড়ক পার হতে যাওয়া এক বৃদ্ধের প্রাণ গেল গাড়ি চাপায়, ক্ষোভে ফুঁসছে বাহাদিয়া গাজীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তা অভিযোগ, বিএনপি’র কথিত নেতা মাসুদ রানাকে ঘিরে বির্তক কোনাবাড়ীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক ক্ষুদ্র ব্যবসায়ীদের কাঁধে করের ভার, কিশোরগঞ্জে রিটার্ন দাখিলে এক দশকের সর্বনিম্ন ধস গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম তুহিন হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি চাইলেন সাংবাদিকরা, গাজীপুরে মানববন্ধন

নওগাঁর বদলগাছীতে পটল ক্ষেতের মাটির নিচে লুকিয়ে থাকা ৩২৫ পিচ পিতলের বুলেট উদ্ধার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি / / ৩৪৪ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

460

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ :

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ছিল ২৫ পিচ পিতলের গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া মাঠের একটি পটল ক্ষেত থেকে এসব গুলি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা জয়দুল ইসলাম তার পটল ক্ষেতের জন্য মাচা তৈরির উদ্দেশ্যে মাটিতে খুঁটি বসানোর সময় হঠাৎ শক্ত কিছুতে আঘাত পান। পরে কৌতূহলবশত মাটি খুঁড়ে তিনি মরিচাধরা গুলির সন্ধান পান। বিষয়টি তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমকে জানান। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত গুলির সংখ্যা প্রায় ৩২৫ রাউন্ড, যা থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুলিগুলো দীর্ঘদিন মাটির নিচে থাকার কারণে মরিচা পড়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এগুলো বাংলাদেশ মুক্তিযুদ্ধ সময়কার হতে পারে। জয়দুল ইসলাম জানান, আমি জমিতে কাজ করার সময় হঠাৎ শক্ত কিছুতে আঘাত পাই। পরে মাটি খুঁড়ে দেখি অনেকগুলো পুরনো গুলি। তখনই বিষয়টি স্থানীয়দের জানাই। বদলগাছী থানার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলিগুলো জব্দ করেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এলাকায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, মাটির নিচে এখনো লুকিয়ে থাকতে পারে অতীতের অজানা ইতিহাস।


More News Of This Category
bdit.com.bd