• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ কিশোরগঞ্জে ইতিহাস, কালীবাড়ির আঙিনায় জ্যোতির্ময়ী কুমারী পূজা, জাগতিক শ্রদ্ধায় উপচে পড়া জনস্রোত। ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, জেলা বিএনপি’র আহবায়ক রমেক হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে (৫০০+৯০) লিটার চোলাই মদ সহ ৩ জন গ্রেফতার গাজীপুরে ভূমি সেটেলম্যান্ট অফিসে বিএনপি নেতার দুই সাংবাদিকে মারধরের অভিযোগ নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে গাজীপুরে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন বাসা লুটপাট ভাঙচুর ও চুরির অভিযোগ গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব১)

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

মাটি মামুন, রংপুর / / ১২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

17

মাটি মামুন, রংপুর :

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে দুই ব্যক্তিকে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে অটোরিকশা চুরির অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। চুরি হওয়া অটোরিকশাটির মালিক সিদ্দিকুর রহমান সোহেল। তিনি বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে। সরেজমিনে দেখা যায়, উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের পাশে দুজনের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। মরদেহ ঘিরে স্থানীয় লোকজন জড়ো হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতহাল করছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোরে সোহেলের বাড়ির সামনের মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় সোহেল চিৎকার করে জানান, তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজন মুসল্লি নামাজ ছেড়ে চোর সন্দেহে ওই ব্যক্তিদের পিছু নেন। তাদের আটক করতে না পেরে মসজিদের মাইকে অটোরিকশা চুরির ঘোষণা দেওয়া হয়। এরপর স্থানীয় লোকজন বিভিন্ন দিক থেকে ধাওয়া করেন। তাদের দাবি, ওই দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অটোরিকশাটি রেখে ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর চেষ্টা করলে চারদিক থেকে তাদের ঘিরে ফেলেন স্থানীয় লোকজন। এ সময় লোকজনের মারধরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।


More News Of This Category
bdit.com.bd