• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জিএমপি কমিশনার গাজীপুরের বাসনে ধর্ষণ মামলার আসামি সিয়ামকে খুঁজছে পুলিশ, গ্রেপ্তারে অভিযান অব্যাহত কৃষকলীগ নেতাকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই কামরুল হাসানের বিরুদ্ধে গাজীপুরে আমবাগ এলাকায় জুমার নামাজ শেষে আ.লীগ নেতা আনোয়ার পারভেজ আটক আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আতিকুর গ্রেফতার আসামির দায়ের কোপে রক্তক্ত দুই পুলিশ কর্মকর্তা কিশোরগঞ্জের জেলা প্রশাসকের তাড়াইল উপজেলা পরিদর্শন, নানা সেবামূলক কাজের উদ্বোধন ও বিতরণ গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি : এদায় নেবে কে? গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে স্টার নিউজ সাংবাদিকের ওপর অতর্কিত হামলা টুরিস্টদের রাতভর অপেক্ষা, যোগাযোগ বিচ্ছিন্নতা ও ক্ষোভ: প্রশ্নের মুখে কোনাবাড়ীর ‘চিল টুরিজম’

ডিবি কার্যালয়ে ভাত খেলেন শামীম ওসমান

Reporter Name / ৩৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

103

মোঃ সাবিউদ্দিন: এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে দুপুরে খাবার খেলেন বাংলাদেশের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান।

শামীম ওসমান আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টায় তিনি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। পরে ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামীম ওসমান।

তিনি বলেন, হারুন ভাইয়ের নয়, উনার স্ত্রী আমার বোন, তার হোটেলে খেয়েছি।

শামীম ওসমান বলেন, হারুন সাহেবকে আমি ছোটবেলা থেকে তিনি। গতকাল একটা সংবাদ সম্মেলন করে বলেছি বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। সেই ঘটনাগুলো বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হবে। যেহেতু এ বিষয়গুলো আমার নলেজে আছে সেই বিষয়গুলো শেয়ার করা। আমি এমপি হিসেবে জানাতে আসে নি, সাধারণ মানুষ হিসেবে জানাতে এসেছি।

তিনি আরও বলেন, আমি সংসদ সদস্য দীর্ঘদিন ধরে করি এবং নানা খোঁজ খবর পাই। সেই খোঁজ গুলি দেখার দায়িত্ব তো আমার না, সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। আমি মনে করি সে একজন সক্ষম অফিসার। সে কারণে আমি তাকে জানিয়েছি।

আপনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল অপরিচিত নাম্বার থেকে এ বিষয়ে কিছু জানিয়েছেন কিনা এমন প্রশ্নে শামীম ওসমান বলেন, আমরা তো মরে গিয়েছি ২০০১ সালের ১৬ জুনে। যতো বড় বোম ব্লাস্ট হয়েছে আমার উপর হয়েছে। ২০০১ সালের থেকে যদি হয়ে থাকে তার মধ্যেই আছি। আপনারা দোয়া করলে বেঁচে থাকবো ইনশাআল্লাহ।

আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের জনপ্রিয় এ নেতা বলেন, খেলা হবে কিন্তু পরিচ্ছন্ন খেলা হবে। হয়তো ফাউল কম হবে।


More News Of This Category
bdit.com.bd