• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন? কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা কিশোরগঞ্জে বিপন্ন হাওরের রুপালি ঐশ্বর্য : হারিয়ে যাচ্ছে দেশি মাছ, অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি ভাসান পানির বাসিন্দারা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রদল নেতা রাতুল সিকদার অমি গাজীপুরে এক বছর পর ধরা পড়ল নাসির পালোয়ান হত্যা মামলার আসামি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন জাতের চারা গাছ বিতরন গাজীপুরে ডেকে নিয়ে যুবককে এলোপাতাড়ি মারধরের অভিযোগ, ধারালো অস্ত্রের আঘাতে আহত গাজীপুরে কয়ের উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম বুলবুল গাজীপুরে ব্যবসায়ীকে কৃষক দল কর্মীর হুমকির অভিযোগ, কেটে দেওয়া হলো ইন্টারনেটের কেব্‌ল

গাজীপুরের বাসনে ধর্ষণ মামলার আসামি সিয়ামকে খুঁজছে পুলিশ, গ্রেপ্তারে অভিযান অব্যাহত

বাসন থানা প্রতিনিধি, গাজীপুর / / ২৪৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

374

বাসন থানা প্রতিনিধি, গাজীপুর :

গাজীপুরের বাসন থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার আসামি সিয়াম এখনও গ্রেপ্তারের বাইরে রয়েছে। মামলাটি রুজু হওয়ার পর তার বিরুদ্ধে প্রযোজ্য ধারায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ একাধিকবার তার বাড়িতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, অভিযানে গেলে পুলিশের ওপর বিভিন্ন মহলের মাধ্যমে চাপ সৃষ্টি করা হয় এবং উল্টো মামলার ভয়ভীতি দেখানো হয়। এ ছাড়া অভিযোগ রয়েছে, আসামির এক আত্মীয়া সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ হওয়ায় বিভিন্ন সাংবাদিক, নাট্যকার, চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিদের প্রভাব ব্যবহার করে মামলার অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd