• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জের জেলা প্রশাসকের তাড়াইল উপজেলা পরিদর্শন, নানা সেবামূলক কাজের উদ্বোধন ও বিতরণ গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি : এদায় নেবে কে? গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে স্টার নিউজ সাংবাদিকের ওপর অতর্কিত হামলা টুরিস্টদের রাতভর অপেক্ষা, যোগাযোগ বিচ্ছিন্নতা ও ক্ষোভ: প্রশ্নের মুখে কোনাবাড়ীর ‘চিল টুরিজম’ গাজীপুরে সাংবাদিক নির্যাতন : অপহরণ, মারধরে গ্রেফতার পাঁচজন অভিযুক্ত আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘুচছে দীর্ঘদিনের যানজট ও দুর্ভোগ : ৪ লেনে ডানা মেলছে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক, বাস্তবায়নের নির্দেশ সেতু মন্ত্রীর। মালিকের সম্পত্তি বিক্রি করে ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ এর শ্রমিকদের অবশিষ্ট সকল পাওনাদি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন। গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে। গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

টুটুল তালুকদার, গাজীপুর / / ১৪৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

185

টুটুল তালুকদার, গাজীপুর :

গাজীপুরে শুভ (১৬) নামে এক অটোরিকশা চালক’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অটোরিকশা ছিনতাই করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ। তিনি জানান, সোমবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।নিহত শুভ নেত্রকোণার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে। সে গাছা এলাকায় অটোরিকশা চালাত। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয় শুভ। রাতে বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। মঙ্গলবার ভোরে স্থানীয় উজারপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। এস আই মো. মামুনুর রশিদ আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd