• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘুচছে দীর্ঘদিনের যানজট ও দুর্ভোগ : ৪ লেনে ডানা মেলছে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক, বাস্তবায়নের নির্দেশ সেতু মন্ত্রীর। মালিকের সম্পত্তি বিক্রি করে ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ এর শ্রমিকদের অবশিষ্ট সকল পাওনাদি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন। গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে। গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিশাল সমাবেশ। গাজীপুর সাইনবোর্ডে নীল চান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে মাঠে গাজীপুর সিটি কর্পোরেশন। অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার গাজীপুরে মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার সীমান্ত থেকে দুই নারী আটক।

Reporter Name / ৩৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

117

নিজস্ব প্রতিনিধিঃ

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত থেকে দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমন্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনার রুপসা এলাকার মহাতাব উদ্দিনের মেয়ে নার্গিস আক্তার (২৫) ও যশোরের অভয়নগর উপজেলার ছিদ্দিপাশা গ্রামের মুজিবর পাটোয়ারির মেয়ে জোসনা আক্তার (৩২)।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার কালিয়ানি সীমান্দ দিয়ে কয়েকজন নারীকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বিওপির হাবিলদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল সীমান্তের শিকড়ি গ্রামের মো.সাইফুল্লাহ’র বাড়িতে অভিযান।

এসময় অবৈধভাবে ভারত যাওয়ার প্রস্তুতিকালে সেখান থেকে উক্ত দুই বাংলাদেশি নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে, এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি বিজিবি।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরসহ সোপর্দ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd