• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের সাজে গাড়িতে কনে, পথ আটকে ছিনতাই! হোসেনপুরে ফিল্মি কায়দায় বরযাত্রীতে হামলা শান্তি ও অগ্রযাত্রার নবসংকল্প, কিশোরগঞ্জের জননিরাপত্তা ও নদী-হাওরের উন্নয়নে মতবিনিময়ে প্রতিশ্রুতির সুর প্রতিধ্বনি কোনাবাড়ীতে আগামীকাল ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ দুর্ঘটনা দেখতে সড়ক পার হতে যাওয়া এক বৃদ্ধের প্রাণ গেল গাড়ি চাপায়, ক্ষোভে ফুঁসছে বাহাদিয়া গাজীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তা অভিযোগ, বিএনপি’র কথিত নেতা মাসুদ রানাকে ঘিরে বির্তক কোনাবাড়ীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক ক্ষুদ্র ব্যবসায়ীদের কাঁধে করের ভার, কিশোরগঞ্জে রিটার্ন দাখিলে এক দশকের সর্বনিম্ন ধস গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম তুহিন হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি চাইলেন সাংবাদিকরা, গাজীপুরে মানববন্ধন

আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুল জব্বার, আত্রাই (নওগাঁ) সংবাদদাতা / / ২১০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

307

আব্দুল জব্বার, আত্রাই (নওগাঁ) সংবাদদাতা :

নওগাঁর আত্রাইয়ে ৩৫০টি নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ কাউছার হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে আত্রাই রেলওয়ে স্টেশনের উত্তর পাশে গান্ধী চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গ্রেফতার কাউছার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী কাউছার উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, গোপন সংবাদ ছিল যে জনৈক মাদক ব্যবসায়ী ট্রেনে করে মাদক নিয়ে আত্রাই আসছেন। এই সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে রেলওয়ে স্টেশনের উত্তর পাশে গান্ধী চত্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। ট্রেন থেকে নেমে হেঁটে যাওয়ার সময় কাউছারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৫০টি নেশাজাতীয় অ্যাম্পুল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। ওসি আরও জানান, গ্রেফতার কাউছার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় আগে থেকেই আরও ৮ টি মাদক মামলা রয়েছে। এ ছাড়া তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিকবার দণ্ডিত হয়েছেন।


More News Of This Category
bdit.com.bd