আওয়ামী লীগ ট্রাম্পসহ নানান বেশে আসার চেষ্টা করছে: আমির খসরু
Reporter Name
/ ৩৯৪
Time View
Update :
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Share
আওয়ামী লীগ ট্রাম্পসহ নানান বেশে আসার চেষ্টা করছে: আমির খসরু
গণশক্তি ডেস্কঃ ব্যবসা বাণিজ্য বিনিয়োগের সিদ্ধান্ত নেয়ার জন্য নির্বাচিত সরকার দরকার বলে মনে করে সিঙ্গাপুর। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে সৈজন্য সাক্ষাৎ করেছেন, বাংলাদেশে সিঙ্গাপুর দূতাবাসের কর্মকর্তারা। সকাল সাড়ে ৯ টায় গুলশান চেয়ারপার্সনে কার্যালয়ে আসেন তারা। বৈঠকে বাংলাদেশে সিঙ্গাপুর অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো, চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো উপস্থিত ছিলেন। বৈঠকে জননশক্তি রপ্তানি, বন্দর সুবিধা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সরকার পতনের পর নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছে আন্তর্জাতিক গোষ্ঠী। বিএনপির এই নেতা বলেন, যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা ট্রাম্পসহ নানান বেশে...
286
গণশক্তি ডেস্কঃ
ব্যবসা বাণিজ্য বিনিয়োগের সিদ্ধান্ত নেয়ার জন্য নির্বাচিত সরকার দরকার বলে মনে করে সিঙ্গাপুর। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে সৈজন্য সাক্ষাৎ করেছেন, বাংলাদেশে সিঙ্গাপুর দূতাবাসের কর্মকর্তারা।
সকাল সাড়ে ৯ টায় গুলশান চেয়ারপার্সনে কার্যালয়ে আসেন তারা। বৈঠকে বাংলাদেশে সিঙ্গাপুর অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো, চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো উপস্থিত ছিলেন। বৈঠকে জননশক্তি রপ্তানি, বন্দর সুবিধা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পরে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সরকার পতনের পর নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছে আন্তর্জাতিক গোষ্ঠী।
বিএনপির এই নেতা বলেন, যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা ট্রাম্পসহ নানান বেশে নানা মোড়কে আসার চেষ্টা করছে।