• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের সাজে গাড়িতে কনে, পথ আটকে ছিনতাই! হোসেনপুরে ফিল্মি কায়দায় বরযাত্রীতে হামলা শান্তি ও অগ্রযাত্রার নবসংকল্প, কিশোরগঞ্জের জননিরাপত্তা ও নদী-হাওরের উন্নয়নে মতবিনিময়ে প্রতিশ্রুতির সুর প্রতিধ্বনি কোনাবাড়ীতে আগামীকাল ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ দুর্ঘটনা দেখতে সড়ক পার হতে যাওয়া এক বৃদ্ধের প্রাণ গেল গাড়ি চাপায়, ক্ষোভে ফুঁসছে বাহাদিয়া গাজীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তা অভিযোগ, বিএনপি’র কথিত নেতা মাসুদ রানাকে ঘিরে বির্তক কোনাবাড়ীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক ক্ষুদ্র ব্যবসায়ীদের কাঁধে করের ভার, কিশোরগঞ্জে রিটার্ন দাখিলে এক দশকের সর্বনিম্ন ধস গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম তুহিন হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি চাইলেন সাংবাদিকরা, গাজীপুরে মানববন্ধন

আগেঢাকা উত্তর-চট্টগ্রামসহ ১০ জেলা ও মহানগরে বিএনপির নতুন কমিটি

Reporter Name / ৩৪৫ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

191

গণশক্তি ডেস্কঃ

ঢাকা উত্তর, চট্টগ্রাম মহানগরসহ দেশের ১০টি জেলা ও মহানগরে কমিটি ঘোষণা করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটির ঘোষণা করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ছয় সদস্যের আংশিক কমিটিতে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে।

চট্টগ্রাম মহানগরের ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির আহ্বায়ক করা হয়েছে এরশাদ উল্লাহকে। আর সদস্য সচিব করা হয়েছে নাজিমুর রহমানকে।

মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক ও জিয়াউদ্দিন সিকদারকে সদস্য সচিব করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে বরিশাল মহানগরে।

সিলেট মহানগরী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক করা হয়েছে ইমদাদ হোসেন চৌধুরীকে। এই কমিটিতে পদ পেয়েছে মোট ১৭০ জন।

ফয়জুর রহমান ময়ুনকে আহ্বায়ক করে ৩২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে মৌলভীবাজারে। একই সংখ্যক সদস্য নিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে কলিম উদ্দিন আহমেদ মিলনকে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটির আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ।

কুতুব উদ্দীন আহমেদকে আহ্বায়ক ও জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি করা হয়েছে কুষ্টিয়ায়।

এছাড়া ময়মনসিংহ জেলা দক্ষিণ ও শেরপুরেও তিন সদস্যের আংশিক কমিটি গঠিত হয়েছে। ময়মনসিংহ দক্ষিণে আহ্বায়ক করা হয়েছে জাকির হোসেন বাবলুকে ও সদস্য সচিব করা হয়েছে রোকনুজ্জামান সরকার রোকনকে।

আর মো. হযরত আলীকে আহ্বায়ক ও মো. সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে গঠিত হয়েছে শেরপুর জেলার আংশিক কমিটি।


More News Of This Category
bdit.com.bd