জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সবসময় আধিপত্যবাদকে রুখে দেবে: ফখরুল
Reporter Name
/ ৪১৩
Time View
Update :
বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
Share
জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সবসময় আধিপত্যবাদকে রুখে দেবে: ফখরুল
গণশক্তি ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সবসময় আধিপত্যবাদকে রুখে দেবে। আজকের দিনের শপথ, প্রয়োজনে আরও শক্তিশালী আন্দোলন করার। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ফ্যসিবাদী, সবসময় ষড়যন্ত্র করেছে বিএনপিকে ধ্বংস করতে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আরও একবার ফ্যাসিবাদ পরাজিত হয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, অন্তর্বর্তী সরকার তিন মাসে কিছু ভালো কাজ করেছে, তাদের সহযোগিতা করতে হবে। আশা করি, অন্তর্বর্তী সরকার যৌক্তিক সমযে নির্বাচন দিবে। যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিলে জাতির সামনের চ্যালেঞ্জগুলো...
134
গণশক্তি ডেস্কঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সবসময় আধিপত্যবাদকে রুখে দেবে। আজকের দিনের শপথ, প্রয়োজনে আরও শক্তিশালী আন্দোলন করার।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ফ্যসিবাদী, সবসময় ষড়যন্ত্র করেছে বিএনপিকে ধ্বংস করতে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আরও একবার ফ্যাসিবাদ পরাজিত হয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, অন্তর্বর্তী সরকার তিন মাসে কিছু ভালো কাজ করেছে, তাদের সহযোগিতা করতে হবে। আশা করি, অন্তর্বর্তী সরকার যৌক্তিক সমযে নির্বাচন দিবে। যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিলে জাতির সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম হবে।