• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, জেলা বিএনপি’র আহবায়ক রমেক হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে (৫০০+৯০) লিটার চোলাই মদ সহ ৩ জন গ্রেফতার গাজীপুরে ভূমি সেটেলম্যান্ট অফিসে বিএনপি নেতার দুই সাংবাদিকে মারধরের অভিযোগ নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে গাজীপুরে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন বাসা লুটপাট ভাঙচুর ও চুরির অভিযোগ গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব১) কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত, সদস্য সচিব আরিফ

Reporter Name / ৩৯৫ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

310

বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। চার সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে কমিটিতে আছেন আব্দুল হান্নান মাসুদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র করা হয়েছে উমামা ফাতিমা আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতে সংগঠনটির নেতা সার্জিস আলম এই কমিটি ঘোষণা করেন। জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। পূর্ণাঙ্গ কমিটিতে জেন-জি গুরুত্ব পাবে। রাজনৈতিক দল হিসেবে কখনোই এই কমিটি আবির্ভূত হবে না।
ফ্যাসিবাদীরা নানা ফর্মে আবার উত্থানের চেষ্টা করছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ।

এর আগে আজ বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, সংবিধান সংশোধন, বিগত তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা, ছাত্রলীগ নিষিদ্ধসহ মোট পাঁচ দফা নতুন দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এসব দাবি ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ দফার বিষয়ে হাসনাত বলেন, অবিলম্বে ’৭২ এর সংবিধানকে বাতিল করতে হবে এবং সেই সংবিধানের জায়গায় ’২৪ এর গণঅভ্যুত্থানের পক্ষ থেকে নতুন সংবিধান লিখতে হবে; এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আজীবন নিষিদ্ধ করতে হবে; রাষ্ট্রপতিকে এ সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে, এ সপ্তাহের মধ্যে প্রজাতন্ত্র ঘোষণা করতে হবে, বিগত তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে।
তার আগে আজ বিকেল সাড়ে ৩টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে শুরু হয় এই গণজমায়েত।


More News Of This Category
bdit.com.bd