• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ব্যবসায়ীকে কৃষক দল কর্মীর হুমকির অভিযোগ, কেটে দেওয়া হলো ইন্টারনেটের কেব্‌ল বিয়ের সাজে গাড়িতে কনে, পথ আটকে ছিনতাই! হোসেনপুরে ফিল্মি কায়দায় বরযাত্রীতে হামলা শান্তি ও অগ্রযাত্রার নবসংকল্প, কিশোরগঞ্জের জননিরাপত্তা ও নদী-হাওরের উন্নয়নে মতবিনিময়ে প্রতিশ্রুতির সুর প্রতিধ্বনি কোনাবাড়ীতে আগামীকাল ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ দুর্ঘটনা দেখতে সড়ক পার হতে যাওয়া এক বৃদ্ধের প্রাণ গেল গাড়ি চাপায়, ক্ষোভে ফুঁসছে বাহাদিয়া গাজীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তা অভিযোগ, বিএনপি’র কথিত নেতা মাসুদ রানাকে ঘিরে বির্তক কোনাবাড়ীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক ক্ষুদ্র ব্যবসায়ীদের কাঁধে করের ভার, কিশোরগঞ্জে রিটার্ন দাখিলে এক দশকের সর্বনিম্ন ধস গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম

গত ১ মাসে কলারোয়ার জয়নগরে চুরি ঘটনা ঘটেছে কয়েকটি বাড়িতে। আজ এ বাড়িতে তো কাল ও বাড়িতে, চুরি যেন নির্বিঘ্নে করছে চোর।

Reporter Name / ২২৬ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

197

কলারোয়া প্রতিনিধিঃ

গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে জয়নগর দক্ষিন পাড়ার সুব্রত দাসের বাড়ি থেকে নগদ ৬৩ হাজার টাকা, ১.৫ লক্ষ টাকার সোনার গহনা ও মোবাইল ফোন চুরি গেছে।

সেই একি ঘটনার পুনরাবৃত্তি, জয়নগর দক্ষিন পাড়ার রেজাউল শেখ (৫৫), পিতা মৃত নেছার আলীর বাড়িতে। গত রাতে চেতনা নাশক স্প্রে করে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা, স্বর্ণের গহনা ও ২ টি মোবাইল ফোন চুরি করেছে চোর চক্র।

ভুক্তভোগী রেজাউল শেখ কলারোয়া নিউজ কে জানিয়েছে, গতকাল রাত ১০ টার দিকে ঘরের পেছনে শব্দ শুনে যেতেই চোর পালিয়েছে রেখে গিয়েছে আলামত পায়ের ছাপ। সজাগ দৃষ্টি রাখি বাড়ির দিকে, রাত গভীর হওয়ায় পুত্র বধু ঘুমাতে বলে, তার কথায় ঘুমাতে যায়। ঘুমিয়ে পড়ে তিনি আর কিছু জানেন না। সকালে উঠে দেখেন শরীর টালমাটাল, ফোন, টাকা ও স্বর্ণের গহনা কিছুই নেই।

তিনি আরও জানান, বাড়ি নির্মানের কাজ চলছে, মিস্ত্রীদের টাকা দেওয়ার জন্য ব্রাক থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা তুলেছিলেন সেই টাকা চুরি গেছে। শুধু তাই গত ৩ দিন আগেও চুরি হয়েছে একটি সাইকেল।

 

চুরির ঘটনায় সরসকাটি পুলিশ ফাঁড়ির এস আই আলমগীর কবির জানিয়েছেন, লাগাতার চুরির ঘটনাটি দুঃখজনক তবে আমদের সজাগ দৃষ্টি ও টহল অব্যাহত আছে। সেই সাথে স্থানীয়দের ও সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd