• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল লালমনিরহাটের বুড়িমারীতে পাথরের ট্রাকে মিলল পরিত্যক্ত মর্টারসেল আত্রাইয়ে সিগারেট কেনার টাকা না পেয়ে মা ও ছেলেকে পিটিয়ে জখম বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী ফাগুনের রঙে আগামীর স্বপ্নিল আবাহন : কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বসন্ত উৎসব ও প্রাণের মেলা গাজীপুরে জমির ‘ওয়ারিশ’ দাবির আড়ালে চাঁদাবাজির অভিযোগ আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পুলিশ সদস্যে দুই পা বিচ্ছিন্ন গাজীপুরে কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনা : নিহত ২, আহত ১৫ মগরাহাট পশ্চিমে তৃনমূল প্রার্থীকে জিতিয়ে আনার জন্য তৃনমূল কংগ্রেসের টিম ময়দানে

লালমনিরহাটের বুড়িমারীতে পাথরের ট্রাকে মিলল পরিত্যক্ত মর্টারসেল

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি / / ১৭ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

22

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা একটি পাথরবাহী ট্রাকে একটি মর্টারসেল সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বিষয়টি জানাজানি হলে এলাকায় ভীড় জমায় স্থানীয়রা। প্রাথমিকভাবে জানা গেছে, একটি পাথরের ট্রাক থেকে এক শ্রমিক বস্তুটি দেখতে পেয়ে মূল্যবান কিছু মনে করে সেটি নিজের বাড়িতে নিয়ে যান। পরে সেটি বুড়িমারী মাছের বাজার সংলগ্ন উঁচু ব্রিজের ধারে রাখা হলে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয় এবং বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছান। বর্তমানে বস্তুটিকে ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, ছোট আকারের বোমার মতো দেখতে এই মর্টার শেলটি পরিত্যক্ত হতে পারে। তবে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং বিজিবিও উপস্থিত রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd