• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, জেলা বিএনপি’র আহবায়ক রমেক হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে (৫০০+৯০) লিটার চোলাই মদ সহ ৩ জন গ্রেফতার গাজীপুরে ভূমি সেটেলম্যান্ট অফিসে বিএনপি নেতার দুই সাংবাদিকে মারধরের অভিযোগ নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে গাজীপুরে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন বাসা লুটপাট ভাঙচুর ও চুরির অভিযোগ গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব১) কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন?

গাজীপুরে জমির ‘ওয়ারিশ’ দাবির আড়ালে চাঁদাবাজির অভিযোগ

গাজীপুর প্রতিনিধি / / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

444

গাজীপুর প্রতিনিধি :-

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন এলাকায় জমির ‘ওয়ারিশ’ দাবিকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শন, জবরদখল ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হারুন বাসন মেট্রো থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের ইটাহাটা মৌজায় অবস্থিত একটি জমি বৈধ ভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন মোঃ হারুন। তিনি দাবি করেন, জমিটি তার নামে যথাযথ ভাবে নামজারি করা রয়েছে এবং নিয়মিত ভাবে সরকারি খাজনা পরিশোধ করে আসছেন। তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি হঠাৎ করে নিজেদের ওই জমির ‘ওয়ারিশ’ দাবি করে সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তারা উন্নয়নমূলক কাজ চলাকালে বাধা প্রদান করে এবং এক পর্যায়ে দলবল নিয়ে এসে ভয়ভীতি প্রদর্শন, মারধরের হুমকি ও জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এমনকি তারা টিনের বেড়া দিয়ে জমি ঘিরে ফেলার চেষ্টা করে এবং কাজ বন্ধ করতে বাধ্য করে। পাশাপাশি নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে চাপ প্রয়োগ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী মোঃ হারুন বলেন, “আমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে জমিটি ভোগদখল করে আসছি। কিন্তু হঠাৎ করে কিছু লোক বেআইনি ভাবে ‘ওয়ারিশ’ দাবি তুলে দখলের চেষ্টা করছে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ”এ বিষয়ে বাসন মেট্রো থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এমন দখল চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd