• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, জেলা বিএনপি’র আহবায়ক রমেক হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে (৫০০+৯০) লিটার চোলাই মদ সহ ৩ জন গ্রেফতার গাজীপুরে ভূমি সেটেলম্যান্ট অফিসে বিএনপি নেতার দুই সাংবাদিকে মারধরের অভিযোগ নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে গাজীপুরে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন বাসা লুটপাট ভাঙচুর ও চুরির অভিযোগ গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব১) কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন?

আত্রাইয়ে সিগারেট কেনার টাকা না পেয়ে মা ও ছেলেকে পিটিয়ে জখম

আব্দুল জব্বার, আত্রাই (নওগাঁ) সংবাদদাতা / / ৩২০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

420

আব্দুল জব্বার, আত্রাই (নওগাঁ) সংবাদদাতা :

নওগাঁ জেলার আত্রাই উপজেলায় সিগারেট কেনার টাকা না দেওয়ায় এক যুবক ও তাঁর মাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বড়শিমলা গ্রামে গত ৪ এপ্রিল বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোসা.সুফিয়া বিবি (৫০) বাদী হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল আনুমানিক ৫টার দিকে বড়শিমলা গ্রামের জনৈক ইউসুফ আলীর দোকানের সামনে সুফিয়া বিবির ছেলে মো. হাবিব ইসলামের কাছে সিগারেট কেনার জন্য টাকা দাবি করেন একই গ্রামের মো.আব্দুল কুদ্দুস ওরফে সাগর (৩০)। হাবিব টাকা দিতে অস্বীকৃতি জানালে সাগর তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে সাগরের বাবা মো. সোহরাব হোসেনের (৫৫) নির্দেশে সাগর বাঁশের লাঠি দিয়ে হাবিবকে এলোপাতাড়ি মারধর করেন। হাবিব মাটিতে পড়ে গেলে সাগর তাঁর বুকের ওপর চেপে বসে গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। এ সময় ছেলেকে বাঁচাতে মা সুফিয়া বিবি এগিয়ে এলে বিবাদীরা তাঁকে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরে স্থানীয় বাসিন্দা মো. লুৎফর রহমানসহ প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর দেওয়া অভিযোগে সুফিয়া বিবি উল্লেখ করেন, পারিবারিক ও পূর্ব শত্রুতার জের ধরে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল করিম জানান, “অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd