• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার গাজীপুরে অপহরণ করে টাকা আদায়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার কিশোরগঞ্জে নতুন পুলিশ সুপার মিজানুর রহমানের যোগদান : ফুলেল অভ্যর্থনা ও গার্ড অব অনারে বরণ অন্ধকার আর অসহনীয় গরমে ‘মৃত্যুফাঁদ’ কটিয়াদী হাসপাতাল জেনারেটর বিকল, জিম্মি শত শত রোগী হাওরে সোনালী স্বপ্নের সলিল সমাধি : পানির নিচে তলিয়ে কৃষকের হাড়ভাঙা শ্রম, দিশাহারা কৃষক। আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল।

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি / / ৪১ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

64

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন কুদ্দুসনগরের কাঠালবাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন রাসেদুল ইসলাম ও উজ্জ্বল। অভিযানে তাদের কাছ থেকে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কোনাবাড়ী থানার একটি দল কাঠালবাগান এলাকায় রাসেদের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করা হয়। কোনাবাড়ী থানার ওসির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বড় একটি মাদক চালান জব্দ করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত ছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ১২ লাখ এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত।


More News Of This Category
bdit.com.bd