• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের বাসনে ধর্ষণ মামলার আসামি সিয়ামকে খুঁজছে পুলিশ, গ্রেপ্তারে অভিযান অব্যাহত কৃষকলীগ নেতাকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই কামরুল হাসানের বিরুদ্ধে গাজীপুরে আমবাগ এলাকায় জুমার নামাজ শেষে আ.লীগ নেতা আনোয়ার পারভেজ আটক আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আতিকুর গ্রেফতার আসামির দায়ের কোপে রক্তক্ত দুই পুলিশ কর্মকর্তা কিশোরগঞ্জের জেলা প্রশাসকের তাড়াইল উপজেলা পরিদর্শন, নানা সেবামূলক কাজের উদ্বোধন ও বিতরণ গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি : এদায় নেবে কে? গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে স্টার নিউজ সাংবাদিকের ওপর অতর্কিত হামলা টুরিস্টদের রাতভর অপেক্ষা, যোগাযোগ বিচ্ছিন্নতা ও ক্ষোভ: প্রশ্নের মুখে কোনাবাড়ীর ‘চিল টুরিজম’ গাজীপুরে সাংবাদিক নির্যাতন : অপহরণ, মারধরে গ্রেফতার পাঁচজন অভিযুক্ত

অবৈধভাবে ভারতে প্রবেশ কালে সাতক্ষীরায় ৩ বাংলাদেশী আটক করেছে বিজিবি।

Reporter Name / ২০৮ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

126

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা

অবৈধভাবে ভারতে গমনকালে সাতক্ষীরায় ৩ বাংলাদেশী আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা পৌরসভার বাঁকাল এলাকার মৃত. রতন ঘোষের মেয়ে তৃপ্তি বিশ্বাস (২০) ও হারাদ বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।

রবিবার (৫ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) কালিয়ানী বিওপির সদস্যরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে অবৈধভাবে ভারতে গমনকালে এ ৩ বাংলাদেশীকে আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ছয়ঘরিয়া থেকে কালিয়ানী বিওপির এসআইপি সদস্য নায়েক মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল তাদেরকে আটক করে।

বিজিবি আরো জানায়, আটককৃত ব্যক্তিদের স্থানীয় মেম্বার/গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে তারা বর্ণিত ঠিকানার স্থায়ী বাসিন্দা বলে নিশ্চিত করেছে।

বিজিবি অধিনায়ক জানান, পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd