• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের সাজে গাড়িতে কনে, পথ আটকে ছিনতাই! হোসেনপুরে ফিল্মি কায়দায় বরযাত্রীতে হামলা শান্তি ও অগ্রযাত্রার নবসংকল্প, কিশোরগঞ্জের জননিরাপত্তা ও নদী-হাওরের উন্নয়নে মতবিনিময়ে প্রতিশ্রুতির সুর প্রতিধ্বনি কোনাবাড়ীতে আগামীকাল ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ দুর্ঘটনা দেখতে সড়ক পার হতে যাওয়া এক বৃদ্ধের প্রাণ গেল গাড়ি চাপায়, ক্ষোভে ফুঁসছে বাহাদিয়া গাজীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তা অভিযোগ, বিএনপি’র কথিত নেতা মাসুদ রানাকে ঘিরে বির্তক কোনাবাড়ীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক ক্ষুদ্র ব্যবসায়ীদের কাঁধে করের ভার, কিশোরগঞ্জে রিটার্ন দাখিলে এক দশকের সর্বনিম্ন ধস গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম তুহিন হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি চাইলেন সাংবাদিকরা, গাজীপুরে মানববন্ধন

গাজীপুরের কাশিমপুর এলাকার এগ্রোটাস লিমিটেডের বিরুদ্ধে ওজনে কম দেয়ার অভিযোগ

জোবায়ের হোসেন ইফতি, বিশেষ প্রতিনিধি / / ২৯১ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

200

জোবায়ের হোসেন ইফতি, বিশেষ প্রতিনিধি :

গত ২৪/০৮/২০২৫ দিবাগত রাত ১১ টায় জনাব নাজমুল হোসেন খান কাশিমপুর এলাকার ট্রেড এগ্রোটাস লিমিটেড পরিচালিত মুরগিরফার্ম হইতে ২০০০ কেজি মুরগি করায় করেন। নিজের দোকানে নিয়ে এসে পুনরায় মুরগি পরিমাপ করেন পরিমাপ শেষে দেখা যায় ১৫০ কেজি কম । নাপিয়া আফিয়া বয়লার হাউজের মালিক জনাব নাল নাজমুল খানের সন্দেহ হলে পরের দিন অর্থাৎ ২৫/০৮/২০২৫ তারিখ রাতে পুনরায় চার হাজার কেজি মুরগি কিনতে তিনি নিজেই পোল্ট্রি ফার্মে যান। প্রথম পাঁচ পাল্লা ওজন করার সাথে সাথে হাতে-নাতে ওজন কম দেয়ার ঘটনা ধরে ফেলেন। ওজনে কম দেওয়ায় প্রতিবাদ করায় তার উপরে হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের ম্যানেজার কর্মচারী মিলে রড ও লাঠি দিয়ে তার মাথা সহ সারা শরীরে আঘাত করে তাকে গুরুতর ভাবে আহত করলে তার ম্যানেজার ও তার বড় ভাই ট্রিপল নাইনে ফোন দিয়ে কাশিমপুর থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদেরকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজে ভর্তি করেন। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও মাথায় আঘাত সহ গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন মোঃ নাজমুল খান। মারধরের এক পর্যায়ে বাইরে থেকে ফোন দিয়ে ভাড়াটিয়ার সন্ত্রাসী এনে তাদের উপর পুনরায় আবার মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মারধরের এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরলে তিনি দেখেন তাহার হাতে থাকা স্বর্ণের আংটি ও গলায় থাকা স্বর্ণের চেইন ও কাছে থাকা ২০ লাখ টাকা নেই। মুরগি পরিবহনের জন্য দুটি পিকআপ ভ্যান নিয়ে গেলে সে ভ্যান দুটি তারা জব্দ করে রেখেছে বলে জানা গেছে। এ বিষয়ে গত ২৬ আগস্ট রোজ মঙ্গলবার কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ভুক্তভোগী ও তার পরিবার সব কিছু লুটপাটকারি এই সন্ত্রাসী হামলায় জড়িত সকলের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd