• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল লালমনিরহাটের বুড়িমারীতে পাথরের ট্রাকে মিলল পরিত্যক্ত মর্টারসেল আত্রাইয়ে সিগারেট কেনার টাকা না পেয়ে মা ও ছেলেকে পিটিয়ে জখম

গৌরীপুরে ৩দিন ধরে নিখোঁজ কৃষক, সন্ধান চেয়ে থানায় জিডি

Reporter Name / ৮১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

128

কাজী আল আমিন গৌরীপুর (ময়মনসিংহ): জেলার গৌরীপুর উপজেলায় হাসপাতালে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন মো: জামাল উদ্দিন (৮২) নামের এক বৃদ্ধ কৃষক।

তিনি উপজেলার ভাংনামারি ইউনিয়নের ভোলার আলগী গ্রামের প্রবীণ বাসিন্দা। এ ঘটনায় নিখোঁজ বৃদ্ধের পরিবারে উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।

বুধবার (২৬ জুন) বিকালে নিখোঁজ পিতার সন্ধান চেয়ে গৌরীপুর থানায় সাধারন ডায়েরি (জিডি) দায়ের করেছেন ছেলে মো: আলীম উদ্দিন।

তিনি জানান, আমার পিতা যক্ষা হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার কথা বলে গত ২৪ জুন সকাল ১১টায় বাড়ী থেকে বের হন। এরপর থেকে তাঁর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। গত তিন ধরে পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে তিনি বাধ্যক্যজনিক কারণে কানে কম শুনেন এবং চোখেও কম দেখেন। এই অবস্থায় আমি আমার পিতার সন্ধান নিয়ে শঙ্কিত।

তিনি আরও জানান, নিখোঁজের সময় তাঁর আমার পিতার পরনে ছিল পাঞ্জাবী ও লুঙ্গি। তাঁর গায়ের রং শ্যামলা। উচ্ছতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। মাথার চুল সাদা-পাকা। এই অবস্থায় কোন সহৃদবান ব্যক্তি তাঁর সন্ধান পেলে গৌরীপুর থানায় যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

এবিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, এ ঘটনায় থানায় জিডি হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd