• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের সাজে গাড়িতে কনে, পথ আটকে ছিনতাই! হোসেনপুরে ফিল্মি কায়দায় বরযাত্রীতে হামলা শান্তি ও অগ্রযাত্রার নবসংকল্প, কিশোরগঞ্জের জননিরাপত্তা ও নদী-হাওরের উন্নয়নে মতবিনিময়ে প্রতিশ্রুতির সুর প্রতিধ্বনি কোনাবাড়ীতে আগামীকাল ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ দুর্ঘটনা দেখতে সড়ক পার হতে যাওয়া এক বৃদ্ধের প্রাণ গেল গাড়ি চাপায়, ক্ষোভে ফুঁসছে বাহাদিয়া গাজীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তা অভিযোগ, বিএনপি’র কথিত নেতা মাসুদ রানাকে ঘিরে বির্তক কোনাবাড়ীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক ক্ষুদ্র ব্যবসায়ীদের কাঁধে করের ভার, কিশোরগঞ্জে রিটার্ন দাখিলে এক দশকের সর্বনিম্ন ধস গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম তুহিন হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি চাইলেন সাংবাদিকরা, গাজীপুরে মানববন্ধন

অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার।

নিজস্ব প্রতিবেদক / / ৩০৩ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

412

নিজস্ব প্রতিবেদক :

বাবার বাড়িতে দুই সন্তানদের নিয়ে বেড়াতে গিয়ে, সন্তানদের রেখে সাবেক প্রেমিকের সাথে উধাও স্ত্রী।
১০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী। সিরাজগঞ্জের জায়ল্লা পোড়াবাড়ি সদর থানা’র মিজানুর রহমান (৩০) বিদেশ থেকে স্বামীর পাঠানো ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার সহ মিজানুর রহমান নামক প্রবাসীর স্ত্রী রেশমা আক্তার দুই সন্তানের মা, নূরনবী মিয়া তিন সন্তানের বাবা নামক যুবকের সঙ্গে ভেগে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর মিজানুর রহমানের পরিবার থানায় অভিযোগ করেছেন। অভিযোগ হওয়ার ৯০ দিনেও তাদের কোনো হদিস মিলেনি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মিজানুর রহমান জানান, প্রায় ৯ বছর পূর্বে সিরাজগঞ্জ পোড়াবাড়ি সদর থানা জায়ল্লা গ্রামের ইউসুফ আলী’র কন্যা রেশমা আক্তারের সঙ্গে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর বিদেশ থেকে এ পর্যন্ত তার স্ত্রীর নামে ব্যাংকে ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রায় ১০ লাখ টাকা পাঠান। এ ছাড়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার সহ প্রয়োজনীয় জিনিসপত্র পাঠান। তিনি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে তার স্ত্রী রেশমা আক্তার সিরাজগঞ্জ চৌবাড়ি গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে নূরনবী মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কৌশলে তার জমানো সব টাকা নেওয়া শেষ হলে সাত বছরের কন্যা সন্তান মিথিলা ও আড়াই বছরের পুত্র সন্তান আলিফ কে নিয়ে বাবার বাড়িতে দুই সন্তানদের নিয়ে বেড়াতে গিয়ে, সন্তানদের রেখে সাবেক প্রেমিক নূরনবী’র সাথে পালিয়ে যায়। স্ত্রী ও সন্তানদেরকে হারিয়ে এবং তার টাকার শোকে তিনি এখন পথের ফকিরের মতো রাস্তায় রাস্তায় ঘুরছেন এবং কি করছেন হকার ব্যাবসা। স্ত্রী ও শিশু সন্তানদেরকে উদ্ধার ও প্রেমিক নূরনবীকে গ্রেপ্তার সহ পুলিশের কাছে কাছে তিনি ন্যায় বিচার দাবি করেছেন। এ ঘটনায় মিজানুর রহমানের বাবা আব্দুল হামিদ মন্ডল বলেন, আমার ছেলে বিদেশ থাকায় আমি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছি। আমার ছেলের প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার সহ ৭ বছরের কন্যা সন্তান ও আড়াই বছরের শিশু পুত্রকে নিয়ে তার স্ত্রী রেশমা আক্তার প্রেমিক নূরনবী’র সঙ্গে পালিয়ে গেছে। এ ব্যাপারে পালিয়ে যাওয়া প্রেমিক তিন সন্তানের বাবা নূরনবী ও প্রেমিকা দুই সন্তানের জননী রেশমা আক্তারের মোবাইলে ফোন করা হলেও ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


More News Of This Category
bdit.com.bd