• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল লালমনিরহাটের বুড়িমারীতে পাথরের ট্রাকে মিলল পরিত্যক্ত মর্টারসেল আত্রাইয়ে সিগারেট কেনার টাকা না পেয়ে মা ও ছেলেকে পিটিয়ে জখম বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী ফাগুনের রঙে আগামীর স্বপ্নিল আবাহন : কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বসন্ত উৎসব ও প্রাণের মেলা

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান।

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি / / ৩০ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

37

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তার স্বার্থে সমন্বিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভা। আজ রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভায় উঠে এসেছে জনস্বার্থে বিভিন্ন কঠোর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের প্রস্তাবনা। ​সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। তিনি বলেন, “কিশোরগঞ্জের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রশাসনের প্রধান লক্ষ্য। কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলার ঠাঁই এই জেলায় হবে না। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। ”​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, “জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ বরদাস্ত করা হবে না। দলের পরিচয় বা প্রভাব কোনো অপরাধীকে রক্ষা করতে পারবে না। আইনের শাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি মাদক, সন্ত্রাস, চাদাঁবাজ ও জনদুর্ভোগ সৃষ্টিকারী বিষয়গুলোর ওপর বিশেষ নজর দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। ​পুলিশ সুপার ডঃ এস এম ফরহাদ হোসেন জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, পুলিশের নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন দিনগুলোতে জননিরাপত্তা রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। শহরের পাড়া-মহল্লায় মাদকের বিস্তার রোধে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। যানজট নিরসনে ও শহরের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের নিয়মিত মনিটরিং এবং অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উসকানিমূলক পোস্ট নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানোর পদক্ষেপ নেয়া হয়েছে। ​সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা নিজ নিজ এলাকার সমস্যাগুলো তুলে ধরেন এবং প্রশাসনের কঠোর অবস্থানের প্রশংসা করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।​কিশোরগঞ্জবাসীর প্রত্যাশা, সভায় গৃহীত এই সিদ্ধান্তগুলো কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ না থেকে দ্রুত মাঠপর্যায়ে বাস্তবায়িত হবে এবং জেলাটি একটি নিরাপদ ও শান্তির জনপদ হিসেবে প্রতিষ্ঠিত হবে।


More News Of This Category
bdit.com.bd