• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের সাজে গাড়িতে কনে, পথ আটকে ছিনতাই! হোসেনপুরে ফিল্মি কায়দায় বরযাত্রীতে হামলা শান্তি ও অগ্রযাত্রার নবসংকল্প, কিশোরগঞ্জের জননিরাপত্তা ও নদী-হাওরের উন্নয়নে মতবিনিময়ে প্রতিশ্রুতির সুর প্রতিধ্বনি কোনাবাড়ীতে আগামীকাল ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ দুর্ঘটনা দেখতে সড়ক পার হতে যাওয়া এক বৃদ্ধের প্রাণ গেল গাড়ি চাপায়, ক্ষোভে ফুঁসছে বাহাদিয়া গাজীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তা অভিযোগ, বিএনপি’র কথিত নেতা মাসুদ রানাকে ঘিরে বির্তক কোনাবাড়ীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক ক্ষুদ্র ব্যবসায়ীদের কাঁধে করের ভার, কিশোরগঞ্জে রিটার্ন দাখিলে এক দশকের সর্বনিম্ন ধস গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম তুহিন হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি চাইলেন সাংবাদিকরা, গাজীপুরে মানববন্ধন

ঢাকায় আট ফ্ল্যাটের মালিক সিআইডির এসপি শামীমা

Reporter Name / ৩৬৫ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

215

গণশক্তি ডেস্কঃ

অপ্রত্যাশিত দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে রাজউকসহ সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের জানানো হয়েছে।

পুলিশ অভিযোগ বিষয়ে পদক্ষেপ নেয়নি বলে মনিরুজ্জামান দাবি করলেও সিআইডির দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে বলেছেন, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে ফ্ল্যাট মালিকদের সাক্ষ্য দেওয়ার জন্য নোটিশ করা হয়েছে। কয়েকজনের সাক্ষ্যও নেওয়া হয়েছে।

পুলিশ সূত্র বলছে, বিসিএস ক্যাডারের পুলিশ সুপার মর্যাদার একজন কর্মকর্তা সব মিলিয়ে মাসে ৯০ হাজার থেকে ১ লাখ টাকার মতো বেতন-ভাতা পান। কিন্তু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেও এসপি শামীমার এত সম্পদের মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে। অনিয়ম-দুর্নীতি ছাড়া এত বিত্ত-বৈভবের মালিক হওয়া সম্ভব নয় বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

ম্যাগনোলিয়ার নির্মাতা প্রতিষ্ঠান ও অন্যান্য ফ্ল্যাটের মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসপি শামীমার মালিকানাধীন ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের চারটি ফ্ল্যাটের দাম অন্তত ৮ কোটি টাকা।

অন্যান্য সম্পদ

সূত্র বলছে, রাজধানীর নিউ ইস্কাটনে শান্তিকুঞ্জ আবাসিক এলাকায় ‘কসবা লিলি অ্যাপার্টমেন্ট’ ভবনে ৩/এ, ৩/বি এবং ৫/বি নম্বরের তিনটি ফ্ল্যাটের মালিক এসপি শামীমা ইয়াসমিন। এগুলোর মূল্য অন্তত ৭ কোটি টাকা। একই এলাকায় ‘আরবান সেন্টার পয়েন্টে’ আড়াই কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট (৯/ডি) কিনেছেন তিনি। এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘরের পাশে ৫২ বিঘা জমি তিনি নিজের নামে এবং বেনামে কিনেছেন বলে খবর মিলেছে। ওই জায়গার বাজারমূল্য প্রায় ৪৮ কোটি টাকা।

  • সরেজমিন কসবা লিলি অ্যাপার্টমেন্টে গিয়ে ভবনটির নিরাপত্তারক্ষী মো. নিশাদের সঙ্গে কথা হয়। নিশাদ জানান, এই অ্যাপার্টমেন্ট ভবনে শামীমা ইয়াসমিন নামে সিআইডির একজন কর্মকর্তার তিনটি ফ্ল্যাট রয়েছে। সেগুলো খালি অবস্থায় আছে। মাঝে মধ্যে শামীমা ইয়াসমিন এখানে এসে ফ্ল্যাটগুলো তদারক করেন। আরবান সেন্টার পয়েন্টের আবাসিক ভবনের নিরাপত্তারক্ষী হীরা জানান, এই ভবনে এসপি শামীমা ইয়াসমিনের একটি ফ্ল্যাট থাকলেও দীর্ঘদিন ধরে তিনি এখানে আসেন না। ফ্ল্যাটটি খালি অবস্থায় রয়েছে। এসব সম্পদের বিষয়ে জানতে চাইলে শামীমা ইয়াসমিন কালবেলাকে বলেন, ‘আমার নামে এসব সম্পদ আছে আমি নিজেই জানি না। আপনারা যেহেতু জেনেছেন লিখে দেন।’

এর বাইরে শামীমা ইয়াসমিনের ঘনিষ্ঠ সূত্র বলছে, গুলশানে শামীমার ১০ কাঠার প্লট রয়েছে, যা তিনি নিজেই বিভিন্ন আড্ডায় দম্ভ করে বলে থাকেন। গুলশানের ১০ কাঠার প্লটের দাম অর্ধশত কোটি টাকার বেশি। তা ছাড়া ওই এলাকায় তার দুটি ফ্ল্যাটও রয়েছে। এসব সম্পত্তি তিনি গড়েছেন বিভিন্ন স্বজনের নামে। তবে গুলশানের এসব সম্পত্তির তথ্য যাচাই করা সম্ভব হয়নি।


More News Of This Category
bdit.com.bd