• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
তুহিন হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি চাইলেন সাংবাদিকরা, গাজীপুরে মানববন্ধন গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গাজীপুর মহানগরীর ১৮ নং ওয়ার্ডে দুই দিন পরপর মিটারের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী গাজীপুরে হত্যার উদ্দেশ্যে মব সৃষ্টির চেষ্টা–অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক ‎সাংবাদিকের ওপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ গাজীপুর বাসনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের গাজীপুরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় ৮ম শ্রেণির ছাত্রের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, থানায় লিখিত অভিযোগ বাংলাদেশ প্রেস-ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও সাংবিধানিক প্রশিক্ষণ এবং গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত গাজীপুর সাংবাদিক এর ওপর সন্ত্রাসী হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ

তুহিন হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি চাইলেন সাংবাদিকরা, গাজীপুরে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি / / ২১ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

22

গাজীপুর প্রতিনিধি :

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে হত্যার সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ সারাদেশে সাংবাদিক হত্যার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় এক বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাবে। তারা দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে হত্যাকাণ্ডে জড়িত সকল খুনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও বলেন, সংবাদ সংগ্রহ ও সত্য প্রকাশ করতে গিয়ে কোনো সাংবাদিক যেন সন্ত্রাসী হামলা, হত্যাকাণ্ড কিংবা হয়রানির শিকার না হন, সে জন্য রাষ্ট্রকে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার প্রতিটি ঘটনার দ্রুত বিচার দাবি করেন তারা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং সারাদেশে সাংবাদিক হত্যার ঘটনাগুলোর বিচার কার্যক্রম ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।


More News Of This Category
bdit.com.bd