• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, জেলা বিএনপি’র আহবায়ক রমেক হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে (৫০০+৯০) লিটার চোলাই মদ সহ ৩ জন গ্রেফতার গাজীপুরে ভূমি সেটেলম্যান্ট অফিসে বিএনপি নেতার দুই সাংবাদিকে মারধরের অভিযোগ নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে গাজীপুরে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন বাসা লুটপাট ভাঙচুর ও চুরির অভিযোগ গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব১) কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন?

পুলিশের চোখের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, এসআই ক্লোজড

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ / / ৪৬১ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

523

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিল বের হওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে মিছিলে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায়। স্থানীয়দের দাবি—সকালেই হঠাৎ মিছিল বের হয় এবং তা পুলিশের উপস্থিতিতেই সম্পন্ন হয়। নেতৃত্বে ছিলেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু। মিছিলে অংশ নেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা। পুলিশ জানায়, খবর পাওয়ার সাথে সাথেই আইন–শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন—মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন দেওয়ান (৫৪), সোহেল শেখ (৩৫) ও মন্টু ভুঁইয়া (৩০)। পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, মিছিলকারীদের আটক করতে না পারায় কর্তব্যে গাফিলতির অভিযোগে এসআই কামরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে এবং তাকে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd