• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল লালমনিরহাটের বুড়িমারীতে পাথরের ট্রাকে মিলল পরিত্যক্ত মর্টারসেল আত্রাইয়ে সিগারেট কেনার টাকা না পেয়ে মা ও ছেলেকে পিটিয়ে জখম

তিন মাস গা ঢাকা দিয়েছিলেন যুবলীগ নেতা, প্রকাশ্যে আসতেই কুপিয়ে জখম

Reporter Name / ৩৩৩ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

40

গণশক্তি ডেস্কঃ সিরাজগঞ্জ

তিন মাসেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর এলাকায় আসতেই দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন দুলাল সরকার (৪৬)। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

দুলাল সরকার যমুনার চরাঞ্চল নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি দক্ষিণ নাটুয়ারপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

আহত দুলাল সরকারের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুলাল সরকার বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। গত রোববার (১০ নভেম্বর) সন্ধ্যার পর তিনি নাটুয়ারপাড়া নৌকাঘাটে পৌঁছান। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট এবং কুপিয়ে জখম করে। মারপিটের একপর্যায়ে তাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার স্বজনরা গিয়ে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বুধবার (১৩ নভেম্বর) আহত দুলালের মেয়ের জামাই লিখন বাবু জানান, তার শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক। এখনো তিনি অচেনত অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা বলেছেন মাথায় আঘাতের কারণে রক্ত জমাট বেঁধে আছে। হাত, পা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কাজিপুর থানার ওসি মো. নুরে আলম বলেন, দুলালকে মারধরের কথা শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd