• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক আলমগীর হোসেনের জন্মদিন আজ, প্রয়াত মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ : পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, সাংবাদিক ও বিজিবিসহ আহত একাধিক শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবা সহ আটক ২ গাজীপুর কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে হেনস্থা ও অপপ্রচার শিকার হন সাংবাদিকরা গাজীপুরে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তরুণ সাংবাদিক ও তাঁর বন্ধু গাজীপুরের দেউলিয়াবাড়ীর দিঘিরপাড় এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ কিশোরগঞ্জে ইতিহাস, কালীবাড়ির আঙিনায় জ্যোতির্ময়ী কুমারী পূজা, জাগতিক শ্রদ্ধায় উপচে পড়া জনস্রোত। ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, জেলা বিএনপি’র আহবায়ক

সাংবাদিক আলমগীর হোসেনের জন্মদিন আজ, প্রয়াত মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক / / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

29

নিজস্ব প্রতিবেদক:

আজ ৫ নভেম্বর সাংবাদিক মোঃ আলমগীর হোসেনের জন্মদিন। এ উপলক্ষে পরিবার, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। জন্মদিনে আনন্দের পাশাপাশি প্রয়াত মায়ের স্মৃতি স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

সাংবাদিক আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার অনুমোদিত আইপি টেলিভিশন মুভি বাংলা টেলিভিশনে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ, সামাজিক অসংগতি তুলে ধরা এবং সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশার কথা গণমাধ্যমে প্রকাশ করে আসছেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ছয় সন্তানের জনক।

জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে গ্লোবাল টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি ও তাঁর সহকর্মী মেহরাব হোসেন বলেন, “আলমগীর ভাই আমাদের একজন প্রিয় সহকর্মী। তাঁর আচার-আচরণ, ব্যবহার ও আন্তরিকতা অত্যন্ত প্রশংসনীয়। সহকর্মী হিসেবে এমন একজন ভালো মনের মানুষকে পাশে পেয়ে আমরা আনন্দিত। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সাফল্য কামনা করছি।”

এদিকে তাঁর সহধর্মিণী জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তাঁদের ভালোবাসার বন্ধন অটুট রাখতে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

সাংবাদিক আলমগীর হোসেনের মা মরহুমা ফরিদা বেগম ২০২২ সালের ৬ জুলাই গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আঞ্জুমান পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। জন্মদিনে মায়ের স্মৃতি স্মরণ করে তিনি দেশবাসী, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

জন্মদিন উপলক্ষে সাংবাদিক মোঃ আলমগীর হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সাফল্য কামনা করেছেন তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

শুভ জন্মদিন, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন। মহান আল্লাহ তাঁর প্রয়াত মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।


More News Of This Category
bdit.com.bd