• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, জেলা বিএনপি’র আহবায়ক রমেক হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে (৫০০+৯০) লিটার চোলাই মদ সহ ৩ জন গ্রেফতার গাজীপুরে ভূমি সেটেলম্যান্ট অফিসে বিএনপি নেতার দুই সাংবাদিকে মারধরের অভিযোগ নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে গাজীপুরে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন বাসা লুটপাট ভাঙচুর ও চুরির অভিযোগ গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব১) কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন?

অপরাধ দমনে কোনাবাড়ীতে পুলিশের বিশেষ মহড়া

নিজস্ব প্রতিবেদক / / ১৭৩ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

185

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরী কোনাবাড়িতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হোন্ডা মহড়া পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে কোনাবাড়ী থানার সামনে থেকে হোন্ডা মহড়াটি বেড় হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের নিচ দিয়ে ঘুড়ে পুকুর পাড়, বাইমাইল, হরিণাচালা সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকা ঘুরে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎতের সামনে এসে শেষ হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরেই কোনাবাড়ী থানা এলাকায় অপরাধ দমনে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বিশেষ মহড়া দিয়ে আসছে কোনাবাড়ী থানা পুলিশ।

পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে তারা জনগণকেও সচেতন করছেন বলে জানিয়েছেন। পুলিশ বলছেন এতে করে কিছুটা হলেও স্বস্তি ফিরবে জনগণের মাঝে। আতঙ্কে থাকবে অপরাধচক্র। এদিকে পুলিশের এমন কাজকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ সময় কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলাম, কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু আল-আমিন সহ কোনাবাড়ী নাসের থানা ও এপিবিএন পুলিশ সদস্যরা।


More News Of This Category
bdit.com.bd