• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

অবৈধ অকটেনসহ ১পাচারকারী কে আটক করেছে কোস্ট গার্ড

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার / / ৪২১ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

121

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের ব্রিজ ঘাটে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ ১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার( ৪ জুলাই)২৫ খ্রিঃ তারিখ বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ( ৪ জুলাই ) তারিখ শুক্রবার মধ্যরাত ১২ঃ০০ টার সময় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের সদর ঘাট থানাধীন ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় পাচারকারীদের বোট হতে অবৈধ অকটেন নামাতে দেখা যায়। এ সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের উপর অতর্কিত হামলা করে। পরবর্তীতে কোস্ট গার্ডের অভিযানিক দল ঘটনার স্থল হতে প্রায় ৩ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১ শত ৭০ লিটার অবৈধ অকটেনসহ ১ জন পাচারকারী কে আটক করতে সক্ষম হয়। আটককৃত পাচারকারী মোঃ শহিদ (৩০), চট্টগ্রামের বাসিন্দা। জব্দকৃত অকটেন এবং আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


More News Of This Category
bdit.com.bd