• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের প্রাক্তন ইমাম ১৬ বৎসর পরে পুনর্বহাল

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি / / ১১২ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫

32

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম পরিবর্তন করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মুফতি এ কে এম সাইফুল্লাহকে ১৬ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম হিসাবে পুনর্বহাল করা হয়। বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মিয়া সাংবাদিকদের জানান, এখন থেকে শোলাকিয়া ঈদগাহে ইমামতি করবেন মুফতি এ কে এম সাইফুল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোছাঃ মুস্তারী কাদেরী, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত,সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, সেনা কর্মকর্তা মেজর রায়হান, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী ও সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, জিপি এডভোকেট জালাল মোঃ গাউস,পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ঈসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স, জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মুফতি এ কে এম সাইফুল্লাহকে শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসাবে পুনর্বহাল করা হয়। এছাড়া হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার তফসির বিভাগের প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাইকে বিকল্প ইমাম হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, মুফতি সাইফুল্লাহ ২০০৪ সন থেকে ২০০৯ সন পর্যন্ত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসাবে দায়িত্ব পালন করেছেন।২০০৯ সনের ২ সেপ্টেম্বর স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতার চাপে তৎকালীন জেলা প্রশাসক ইমাম হিসাবে নিয়োগ দিয়েছিলেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদকে। তখন এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিলে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি দিয়ে ঈদ জামাত নিয়ন্ত্রণ করা হয়। মুফতি সাইফুল্লাহর পিতা সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা এ কে এম নুরুল্লাহ টানা ৩০ বৎসর এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের অবৈতনিক ইমাম ছিলেন। উক্ত সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয় যে, এবারের ১৯৮ তম ঈদুল ফিতরের জামাত সকাল ১০টায় শুরু হবে। দূরের মুসল্লিদের সুবিধার্থে ” শোলাকিয়া ঈদ স্পেশাল ” নামে দুটি বিশেষ ট্রেনের একটি ময়মনসিংহ থেকে ও অপরটি ভৈরব থেকে মুসল্লিদের কিশোরগঞ্জে আনা নেয়া করবে।


More News Of This Category
bdit.com.bd