• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন বাসা লুটপাট ভাঙচুর ও চুরির অভিযোগ গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব১) কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন? কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা কিশোরগঞ্জে বিপন্ন হাওরের রুপালি ঐশ্বর্য : হারিয়ে যাচ্ছে দেশি মাছ, অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি ভাসান পানির বাসিন্দারা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রদল নেতা রাতুল সিকদার অমি গাজীপুরে এক বছর পর ধরা পড়ল নাসির পালোয়ান হত্যা মামলার আসামি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন জাতের চারা গাছ বিতরন গাজীপুরে ডেকে নিয়ে যুবককে এলোপাতাড়ি মারধরের অভিযোগ, ধারালো অস্ত্রের আঘাতে আহত

কক্সবাজারে পাহাড় ধ্বসে গর্ভবতী স্ত্রীসহ স্বামীর মৃত্যু

Reporter Name / ৩৫৯ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪

186

স্টাফ রিপোর্টার(রমজান আলী): ভারী বর্ষণের কারণে কক্সবাজার শহরের বাদশা ঘোনায় পাহাড় ধ্বসে গর্ভবতী স্ত্রীসহ স্বামীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) ভোররাত সাড়ে তিনটার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের পুলিশ লাইনের পিছনে বাবশা ঘোনা এলাকায় এই পাহাড় ধ্বসের

ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার।

কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর
হেলাল উদ্দিন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাহাড় ধ্বসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

প্রতিবেশী এবং স্বজনেরা জানিয়েছেন, রাতভর ভারী বর্ষণের কারণে হঠাৎ ভোররাতে পাহাড় ধ্বসে পড়ে। তখন ফায়ার সার্ভিস এবং পুলিশকে বারবার কল করা হলেও কেউ সাড়া দেয়নি। পরে স্থানীয়রা কয়েকঘন্টা চেষ্টা করে মাটি কেটে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করে।

জানা গেছে, নিহত আনোয়ার হোসেন বাদশা ঘোনা ওমর ফারুক জামে মসজিদের মোয়াজ্জেম। তার সাথে ৭ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাইমুনা। তাদের এই অকাল মৃত্যুতে শোকাভিভূত বাদশা ঘোনা এলাকার মানুষ এবং তাঁদের আত্মীয়স্বজন।

এদিকে, গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে। বুধবার (১৯ জুন) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের পৃথক ৪টি স্থানে ও পালংখালীতে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। এতে এক স্কুল ছাত্রসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন স্থানীয় বাসিন্দা ও অপর ৯ জন রোহিঙ্গা বলে জানা গেছে।


More News Of This Category
bdit.com.bd