• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে একটি বাড়ির সামনে ‘কালো জাদুর’ পুতুল, এলাকায় আতঙ্ক গাজীপুরে খুলল ১৯ কারখানা, মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন ছিনতাইকারী আটকের পর ২০ হাজার টাকা ঘুষ নিয়ে, মামলা না দেওয়ার অভিযোগ : এস আই জাহিদুলের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানার নাওজোড়ে এলাকায় গেটপাস-চালান ছাড়া অবৈধভাবে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগ সাংবাদিক আলমগীর হোসেনের জন্মদিন আজ, প্রয়াত মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ : পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, সাংবাদিক ও বিজিবিসহ আহত একাধিক শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবা সহ আটক ২ গাজীপুর কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে হেনস্থা ও অপপ্রচার শিকার হন সাংবাদিকরা

কবিতা: রক্তঝরা ডিসেম্বর- আসিফ রানা সোহাগ

Reporter Name / ৩৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

210

মোঃ সাবিউদ্দিন: ডিসেম্বর মাস আমাদের মহান বিজয়ের মাস। এ মাসটি জাতীয় জীবনে অপরিসীম গুরুত্ব ও তাৎপর্যমণ্ডিত। কেননা ১৯৭১ সালের এই ডিসেম্বরে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে লাখো শহীদের আত্মদান আর কোটি মানুষের অশ্রু বিসর্জনের মাধ্যমে বাঙালি জাতি বিজয়ের গৌরব অর্জন করেছে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে।

বাঙালি জাতি পেয়েছে বীরের খেতাব। বিশ্বে হয়েছে অনন্য। মুক্তিযুদ্ধের তৎকালীন প্রসঙ্গ, যুদ্ধ জয়ের স্মৃতি, বিজয়ের গৌরব গাঁথা চমৎকারভাবে ফুটে উঠেছে একজন দেশ প্রেমিক আসিফ রানা সোহাগের ‘রক্তঝরা ডিসেম্বর’ কবিতা লিখনীতে।

কবিতা: রক্তঝরা ডিসেম্বর

লেখক: আসিফ রানা সোহাগ

রক্তঝরা নয় মাস,

বাঙালি মায়ের সর্বনাশ।

লাখো শহীদের মন কাঁদে,

আজও আমার মায়ের বুক বাধে।

ঘাতকের গুলির শব্দে মায়ের লাগে ভয়,

লাখো শহীদ খোকা মায়ের সাথে আজও কথা কয়।

মায়ের বুক খালি করে খোকা হলো লাশ,

বাবার রক্তে মিশে তাজা ঘাস।

সেই কালো রাতে খোকার রক্তে ভিজে দিল মায়ের হাত,

ভয় করি না মাগো আমরা বীর শহীদের জাত।


More News Of This Category
bdit.com.bd