• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, জেলা বিএনপি’র আহবায়ক রমেক হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে (৫০০+৯০) লিটার চোলাই মদ সহ ৩ জন গ্রেফতার গাজীপুরে ভূমি সেটেলম্যান্ট অফিসে বিএনপি নেতার দুই সাংবাদিকে মারধরের অভিযোগ নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে গাজীপুরে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন বাসা লুটপাট ভাঙচুর ও চুরির অভিযোগ গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব১) কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন?

কিশোরগঞ্জের ৫ টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে প্রাথমিক ভাবে

মোহাম্মদ রুস্তম আলী, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ / / ১৮৪ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

171

মোহাম্মদ রুস্তম আলী, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত শনিবারদিন (১ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের ৫টি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

দলীয় সুত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে অধ্যক্ষ মোঃ-মোসাদ্দেক আলী ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ (কটিয়াদির-পাকুন্দিয়া) আসনে কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো:-শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ঢাকা জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ-রমজান আলী ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর) আসনে ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ-কবির হুসাইন। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে যানা গেছে।

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।


More News Of This Category
bdit.com.bd