• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জে বিশাল বিক্ষোভ,ফিলিস্তিনে ইসরাইলের তাণ্ডবে তীব্র নিন্দা

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি / / ১১১ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

34

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি :

ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৌহিদি জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সোমবার জোহরের নামাজের পর ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আশেপাশের মসজিদ থেকে মুসল্লীরা মিছিল সহকারে এসে তৌহিদি জনতার মিছিলে শরিক হন। মিছিলকারীরা ইজরায়েল ও তার দোসরদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ইজরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানান। এ দিকে সোমবার দুপুরে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। ভিসি অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়া, প্রোভিসি শহিদুল ইসলাম, ট্রেজারার ঈমান আলী, রেজিস্ট্রার লায়লা ইয়াসমিনসহ অন্যরা এতে অংশ নেন। পরে তারা শহরের কালীবাড়ি মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিভিন্ন উপজেলায়ও ইজরায়েলবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।


More News Of This Category
bdit.com.bd