• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, জেলা বিএনপি’র আহবায়ক রমেক হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে (৫০০+৯০) লিটার চোলাই মদ সহ ৩ জন গ্রেফতার গাজীপুরে ভূমি সেটেলম্যান্ট অফিসে বিএনপি নেতার দুই সাংবাদিকে মারধরের অভিযোগ নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে গাজীপুরে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন বাসা লুটপাট ভাঙচুর ও চুরির অভিযোগ গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব১) কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন?

কোনাবাড়ী, আমবাগ পচ্চিম পাড়া চায়না মার্কেট এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

টুটুল তালুকদার, গাজীপুর / / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

153

টুটুল তালুকদার, গাজীপুর :

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিম পাড়া চায়না মার্কেট এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ মার্চ) রাত দশটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে জয়দেবপুর থেকে আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, কোনাবাড়ী আমবাগ চায়না মার্কেট এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। পানির ব্যবস্থা না থাকায় আগুন নিভাতে ফায়ার সার্ভিস কর্মীদের ব্যাক পোহাতে হচ্ছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আব্দুর রাজ্জাক জানান, এটা একটি বড় মার্কেট। এ মার্কেটের ভয়াবহ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের অফিসে থেকে আগুনের স্ফুলিঙ্গের লেলিহান দেখা যাচ্ছে। তিনি বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


More News Of This Category
bdit.com.bd