• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার / / ৩৭২ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

117

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নেতৃত্বে নাটকীয় পরিবর্তন এসেছে। দুর্নীতির অভিযোগে পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সরিয়ে অস্থায়ী ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা। এই রদবদলে নতুন করে আলোচনায় এসেছে পার্বত্য এলাকার রাজনৈতিক পরিবেশ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দপ্তর থেকে থেকে মঙ্গলবার(৮ জুলাই )২৫ খ্রিঃ বিকেলে জারি করা এক পরিপত্রে জানানো হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী শেফালিকা ত্রিপুরাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে সই করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম। মন্ত্রণালয়ের ০৭-০৭-২০২৫ খ্রিঃ স্মারক অনুযায়ী এই আদেশ কার্যকর হয়। অন্য দিকে, বর্তমান চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে (অসাদাচরণ ও দুর্নীতির গুরুতর অভিযোগে) পরিষদে সকল কার্যকম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। ৭ জুলাই বিকেলে তাঁকে এ সংক্রান্ত পরিপত্র পাঠানো হয়। এই পরিবর্তনকে ঘিরে খাগড়াছড়ির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কে হবেন স্থায়ী চেয়ারম্যান। তদন্তের পরে কী হবে জিরুনার ভবিষ্যত’কি আর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে শেফালিকা ত্রিপুরা কী ধরনের নেতৃত্ব দেখাবেন — এসব প্রশ্নে সরগরম খাগড়াছড়ি জনপদ। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,এটি শুধু দায়িত্ব পরিবর্তনের বিষয় নয়, বরং পার্বত্য রাজনীতির একটি মোড় ঘোরানো ঘটনা। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শেফালিকা ত্রিপুরা জেলা পরিষদের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করবেন। এখন দেখার বিষয়, তিনি কীভাবে সামলান এই সংকটময় পরিস্থিতি এবং কোন পথে এগোয় খাগড়াছড়ির প্রশাসনিক ভবিষ্যৎ।


More News Of This Category
bdit.com.bd