• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে একটি বাড়ির সামনে ‘কালো জাদুর’ পুতুল, এলাকায় আতঙ্ক গাজীপুরে খুলল ১৯ কারখানা, মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন ছিনতাইকারী আটকের পর ২০ হাজার টাকা ঘুষ নিয়ে, মামলা না দেওয়ার অভিযোগ : এস আই জাহিদুলের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানার নাওজোড়ে এলাকায় গেটপাস-চালান ছাড়া অবৈধভাবে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগ সাংবাদিক আলমগীর হোসেনের জন্মদিন আজ, প্রয়াত মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ : পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, সাংবাদিক ও বিজিবিসহ আহত একাধিক শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবা সহ আটক ২ গাজীপুর কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে হেনস্থা ও অপপ্রচার শিকার হন সাংবাদিকরা

গভীরভাবে ক্ষুব্ধ বাংলাদেশ সরকার, জরুরি তলবে হাজির ভারতের রাষ্ট্রদূত

Reporter Name / ৪৬৬ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

376

গণশক্তি ডেস্কঃ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলবে হাজির হয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বিকেল ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সংক্ষিপ্ত মন্তব্যে বলেন, ‘তাকে আসতে বলা হয়েছে।’ ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়াজ হামিদুল্লাহ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছেন।
সোমবার ত্রিপুরাতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুরা গেট ভেঙে ঢুকে পড়ে এবং পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালায়। অফিশিয়ালি এর প্রতিবাদ জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়।
‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পরে সন্ধ্যায় এ হামলার ঘটনায় এক বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। এতে বলা হয়, ‘আগরতলার হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের কারণে বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ।


More News Of This Category
bdit.com.bd