• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

গাজীপুরের টঙ্গীর বনমালা রোডে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

গাজীপুর প্রতিনিধি / / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

33

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে ১০ মাস পর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা–কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আজ বৃহস্পতিবার ভোরে নগরের টঙ্গীর বনমালা রোডে ঝটিকা মিছিলের পর দ্রুত তাঁরা সটকে পড়েন। পরে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গাজীপুর আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলটি বের করা হয়। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ছাড়া আহসান উল্লাহ মাস্টার ও গাজীপুর–২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের ছবি ছিল। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’

ঝটিকা মিছিলের ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা–কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টঙ্গী সরকারি কলেজ শাখার সভাপতি কাজী মঞ্জু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকে দেখা যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম দৈনিক সময়ের ডাক’কে বলেন, আওয়ামী লীগের কয়েকজন কর্মী ও সমর্থক ওই এলাকায় ঝটিকা মিছিল করে পালিয়ে যান। তাঁদের মধ্য থেকে পুলিশ তিনজনকে চিহ্নিত করতে পেরেছে। তাঁদের গ্রেপ্তার করতে এরই মধ্যে অভিযান শুরু করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd