• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

গাজীপুরের পুলিশ সদস্যকে ছুরি আঘাতে, গ্রেফতার ৩

জোবায়ের হোসেন, বিশেষ প্রতিনিধি / / ১০৭ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

31

জোবায়ের হোসেন, বিশেষ প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর গাছা থানার জাঝর এলাকায় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেফতার অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে গাছা থানার পুলিশ কনস্টেবল মোস্তফা কামাল গুরুতর আহত হন। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ ও এপিবিএন। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশ মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মনির। তবে পুলিশ কনস্টেবল মোস্তফা কামাল তাকে আটকে ফেললে মনির ও তার সহযোগীরা পুলিশকে আক্রমণ করে। একপর্যায়ে মনির কনস্টেবল মোস্তফা কামালকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তার কানে ও পেটে গুরুতর জখম হয়। পরে আহত পুলিশ সদস্যকে প্রথমে তাইরুন্নেসা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গাছা থানা এলাকার মৃত জমির আলীর ছেলে মো. মনিরুজ্জামান ওরফে মনির (২৮), মৃত আব্বাস আলীর ছেলে মো. জাহিদ মণ্ডল বাবু (৩০) এবং মৃত আলী আকবরের ছেলে নূরা (৩৭) কে গ্রেফতার করে। শুক্রবার বিকালে গাজীপুর মহানগরীর গাছা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরউদ্দিন। তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশের রক্তাক্ত জামা, একটি ছুরি ও হেরোইন উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd