• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রদল নেতা রাতুল সিকদার অমি গাজীপুরে এক বছর পর ধরা পড়ল নাসির পালোয়ান হত্যা মামলার আসামি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন জাতের চারা গাছ বিতরন গাজীপুরে ডেকে নিয়ে যুবককে এলোপাতাড়ি মারধরের অভিযোগ, ধারালো অস্ত্রের আঘাতে আহত গাজীপুরে কয়ের উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম বুলবুল গাজীপুরে ব্যবসায়ীকে কৃষক দল কর্মীর হুমকির অভিযোগ, কেটে দেওয়া হলো ইন্টারনেটের কেব্‌ল বিয়ের সাজে গাড়িতে কনে, পথ আটকে ছিনতাই! হোসেনপুরে ফিল্মি কায়দায় বরযাত্রীতে হামলা শান্তি ও অগ্রযাত্রার নবসংকল্প, কিশোরগঞ্জের জননিরাপত্তা ও নদী-হাওরের উন্নয়নে মতবিনিময়ে প্রতিশ্রুতির সুর প্রতিধ্বনি কোনাবাড়ীতে আগামীকাল ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ

গাজীপুরে এক বছর পর ধরা পড়ল নাসির পালোয়ান হত্যা মামলার আসামি

গাজীপুর প্রতিনিধি / / ১৪ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

20

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কোনাবাড়ীতে আলোচিত সমাজসেবক নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার এক বছর পর এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মহানগরীর জরুন বাজার এলাকায় অভিযান চালিয়ে শিহাব উদ্দিন নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিহাব উদ্দিন লালমনিরহাটের হাতীবান্ধা থানার দক্ষিণ ঘড্ডিমারী এলাকার এরশাদের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে কোনাবাড়ীর জরুন এলাকায় সোলায়মানের বাসায় ভাড়া থাকতেন। কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মে রাত ১১টার দিকে নাসির উদ্দীন পালোয়ানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলায় একই পরিবারের আরও ছয়জন আহত হন। গুরুতর আহত নাসির উদ্দীন প্রায় ৩৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে মো. শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, মামলার কয়েকজন আসামি আদালত থেকে জামিনে রয়েছেন। অন্যদিকে কয়েকজন আসামি পলাতক রয়েছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, গ্রেপ্তার শিহাব উদ্দিনকে আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd