• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর বাসনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের গাজীপুরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় ৮ম শ্রেণির ছাত্রের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, থানায় লিখিত অভিযোগ বাংলাদেশ প্রেস-ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও সাংবিধানিক প্রশিক্ষণ এবং গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত গাজীপুর সাংবাদিক এর ওপর সন্ত্রাসী হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ প্রকাশিত সংবাদের প্রতিবাদ গাজীপুরে জলাবদ্ধতায় স্থবির জনজীবন, পশ্চিম কলমেশ্বরে পানিবন্দি হাজারো পরিবার দেড় শতকের ইতিহাস কাঁদে বাউন্ডারির ওপারে : সতাল মহাশ্মশানের ঐতিহ্যবাহী মাঠ ও জমি দখলের অভিযোগ, এলাকায় ক্ষোভ উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমে ব্যাপক অনিয়ম গাজীপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জিএমপি কমিশনার

গাজীপুরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় ৮ম শ্রেণির ছাত্রের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, থানায় লিখিত অভিযোগ

গাজীপুর প্রতিনিধি / / ৭৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

76

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় মাদক ও গাঁজা সেবনে বাধা দেওয়ায় সিফাত হোসেন (১৪) নামের এক ৮ম শ্রেণির শিক্ষার্থীকে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা মো: দানেজ আলী (৪৬) বাদী হয়ে কাশিমপুর থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন কিশোর গ্যাং সদস্যের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— মোঃ রবিউল ইসলাম (১৯), মোঃ রাকিব হোসেন (২০), মোঃ ইমন (২২) এবং মোঃ লিমন (২০)। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা এলাকার চিহ্নিত কিশোর গ্যাং সদস্য, মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই ২০২৬ তারিখ বিকাল অনুমান ৫:০০ ঘটিকায় কাশিমপুর থানাধীন এনায়েতপুর এলাকার আইয়ুব আলীর সংলগ্ন বাবলু সাহেবের বালুর মাঠে খেলাধুলা করতে যায় ‘বারেন্ডা এফ.চাঁন একাডেমী’র ৮ম শ্রেণির ছাত্র সিফাত হোসেন। সে সময় অভিযুক্তরা বালুর মাঠে বসে প্রকাশ্য গাঁজা ও বিড়ি সেবন করে বিশৃঙ্খলা (হৈচৈ) করছিল। সিফাত তাদেরকে সেখানে মাদক সেবন করতে নিষেধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে রবিউল ইসলামের হুকুম ও নেতৃত্বে তারা সুপরিকল্পিতভাবে সিফাতকে ঘিরে ফেলে এবং তাদের হাতে থাকা লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ফুলা ও নিলাফুলা জখম করে। সংবাদ পেয়ে আহত ছাত্রের বাবা মো: দানেজ আলী ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে উদ্ধার করতে গেলে, ১নং বিবাদী মোঃ রবিউল ইসলাম তাকে ধারালো রামদা দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা খুনের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। কাশিমপুর থানা পুলিশ ঘটনার বিষয়ে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করছে।


More News Of This Category
bdit.com.bd