• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন জাতের চারা গাছ বিতরন গাজীপুরে ডেকে নিয়ে যুবককে এলোপাতাড়ি মারধরের অভিযোগ, ধারালো অস্ত্রের আঘাতে আহত গাজীপুরে কয়ের উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম বুলবুল গাজীপুরে ব্যবসায়ীকে কৃষক দল কর্মীর হুমকির অভিযোগ, কেটে দেওয়া হলো ইন্টারনেটের কেব্‌ল বিয়ের সাজে গাড়িতে কনে, পথ আটকে ছিনতাই! হোসেনপুরে ফিল্মি কায়দায় বরযাত্রীতে হামলা শান্তি ও অগ্রযাত্রার নবসংকল্প, কিশোরগঞ্জের জননিরাপত্তা ও নদী-হাওরের উন্নয়নে মতবিনিময়ে প্রতিশ্রুতির সুর প্রতিধ্বনি কোনাবাড়ীতে আগামীকাল ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ দুর্ঘটনা দেখতে সড়ক পার হতে যাওয়া এক বৃদ্ধের প্রাণ গেল গাড়ি চাপায়, ক্ষোভে ফুঁসছে বাহাদিয়া গাজীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তা অভিযোগ, বিএনপি’র কথিত নেতা মাসুদ রানাকে ঘিরে বির্তক

গাজীপুরে ডেকে নিয়ে যুবককে এলোপাতাড়ি মারধরের অভিযোগ, ধারালো অস্ত্রের আঘাতে আহত

গাজীপুর প্রতিনিধি / / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

24

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের সদর থানাধীন জয়দেবপুর বাসস্ট্যান্ড রোড এলাকায় পূর্বপরিচিত এক নারীর বাসায় ডেকে নিয়ে এক যুবককে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মো. ইসরাফিল ইসলাম খান (৩১) নামে এক ব্যক্তি গাজীপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পত্রে ইসরাফিল ইসলাম খান উল্লেখ করেন, গত ২৮ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক ৩টার দিকে পূর্বপরিচিত সারিকা নামের এক নারী তাকে ফোন করে বাসায় দেখা করতে বলেন। ফোন পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জয়দেবপুর বাসস্ট্যান্ড রোডের তানভীর প্লাজা মার্কেট সংলগ্ন এলাকায় তার সঙ্গে দেখা করতে যান। অভিযোগে বলা হয়, সেখানে গেলে ১/রিয়া বেগম (২৮), ২/শাবনুর (২৯),৩/সৃজন (৩৮),৪/সিনথিয়া (৩০), মুরাদ পালোয়ান (১৮)৬/, মেরাজ (১৯),৭/শহিদ (৫০), মীম (১৮)সহ আরও ৭-৮ জন তাকে আটকে ফেলেন। পরে তারা চড়-থাপ্পড়, ঘুষি, লাথি, রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করেন ইসরাফিল। অভিযোগ পত্রে আরও বলা হয়, শাবনুর হাতে থাকা ধারালো চাকু দিয়ে ইসরাফিলের বাম হাতে চারটি এবং ডান হাতে একটি আঘাত করে রক্তাক্ত জখম করেন। এছাড়া সৃজন হক্কি দিয়ে তার মাথায় আঘাত করেন এবং অন্যরা রড-লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে জখম করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ কারীর দাবি, মারধরের একপর্যায়ে তাকে প্রাণনাশের ভয় দেখানো হয়। পরে রাত আনুমানিক ১০টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে বাসায় গেলে স্বজনরা তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অভিযোগপত্র অনুযায়ী, সেখানে চিকিৎসা নেওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং ২৮ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গাজীপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ইসরাফিল ইসলাম খান।
তবে অভিযোগে উল্লিখিত ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের পক্ষ থেকে মামলা বা তদন্তের অগ্রগতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


More News Of This Category
bdit.com.bd